সংবাদ

মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সরকারি সার জব্দ

প্রতিনিধি, মান্দা (নওগাঁ)
প্রতিনিধি, মান্দা (নওগাঁ)
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সরকারি সার জব্দ
নওগাঁর মান্দায় পাচারের সময় জব্দ করা ৪৫ বস্তা রাসায়নিক সার। ছবি : সংবাদ

নওগাঁর মান্দায় সরকারি বরাদ্দের ৪৫ বস্তা রাসায়নিক সার পাচার করার সময় জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার আটক করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলার জন্য বরাদ্দ করা ২৫ বস্তা ডিএপি এবং ২০ বস্তা টিএসপি সার দুটি চার্জার ভ্যানে করে পাশের জেলা রাজশাহীর বাগমারা উপজেলায় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে সারের চালানটি জব্দ করে।

পরে জব্দ করা এসব সার স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। সার বিক্রির পুরো প্রক্রিয়াটি কালিকাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদের জিম্মায় সম্পন্ন হয়।

অভিযানে নেতৃত্ব দেন মান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সার বহনকারী ভ্যানচালক জানান, সারের উৎস সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে সারগুলো রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ হাটের এক ব্যবসায়ীর দোকানে নিয়ে যাওয়ার কথা ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। নিয়মানুযায়ী এক উপজেলার বরাদ্দ করা সার অন্য উপজেলায় নেওয়ার কোনো বিধান নেই। এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সরকারি সার জব্দ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় সরকারি বরাদ্দের ৪৫ বস্তা রাসায়নিক সার পাচার করার সময় জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার আটক করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলার জন্য বরাদ্দ করা ২৫ বস্তা ডিএপি এবং ২০ বস্তা টিএসপি সার দুটি চার্জার ভ্যানে করে পাশের জেলা রাজশাহীর বাগমারা উপজেলায় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে সারের চালানটি জব্দ করে।

পরে জব্দ করা এসব সার স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। সার বিক্রির পুরো প্রক্রিয়াটি কালিকাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদের জিম্মায় সম্পন্ন হয়।

অভিযানে নেতৃত্ব দেন মান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সার বহনকারী ভ্যানচালক জানান, সারের উৎস সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে সারগুলো রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ হাটের এক ব্যবসায়ীর দোকানে নিয়ে যাওয়ার কথা ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। নিয়মানুযায়ী এক উপজেলার বরাদ্দ করা সার অন্য উপজেলায় নেওয়ার কোনো বিধান নেই। এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত