বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বছরের মধ্যেই একটি বিসিএসের বিজ্ঞপ্তি থেকে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য ঠিক করেছে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই (ভেরিফিকেশন) ও চূড়ান্ত গেজেট প্রকাশের দীর্ঘসূত্রতায় সেই গতির সুফল পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। চূড়ান্ত সুপারিশের পরও গেজেট ও চাকরিতে যোগদান কার্যক্রমে গড়ে প্রায় এক বছর লেগে যাচ্ছে। এর ফলে এক বিসিএসের জটে আটকে যাচ্ছে পরবর্তী বিসিএসের ফল ও নিয়োগপ্রক্রিয়া।
৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে; ২৬ নভেম্বরের মধ্যে এই ফল প্রকাশের কথা ছিল। কিন্তু ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ এবং প্রার্থীদের যোগদান কার্যক্রম এখনো শেষ হয়নি। ফলে ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতে ৫০তম বিসিএসের ফল প্রকাশ করতে পারছে না পিএসসি।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়; কিন্তু নয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ করতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। একইভাবে গত ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে ১ হাজার ৩২০ জন ক্যাডার ও ২০১ জন নন-ক্যাডারসহ মোট ১ হাজার ৫২১ জন সুপারিশ পান। প্রায় পাঁচ মাস পার হলেও এই বিসিএসের ভেরিফিকেশন ও গেজেট কার্যক্রম এখনো ঝুলে আছে। এর আগে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট ও যোগদান (১ নভেম্বর ২০২৬) সম্পন্ন হতে সময় লেগেছিল প্রায় ১১ মাস, আর পুরো নিয়োগপ্রক্রিয়া শেষ হতে লেগেছে প্রায় চার বছর।
ভেরিফিকেশন ও গেজেট প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে তীব্র অনিশ্চয়তা ও মানসিক চাপে ভুগছেন চাকরিপ্রার্থীরা। তাদের মতে, আগের বিসিএসের সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা চাকরিতে যোগ দিতে না পারায় পরের বিসিএসেও অংশ নিচ্ছেন এবং একই পদে সুপারিশ পাচ্ছেন। এতে প্রতিটি বিসিএসে ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থেকে যাচ্ছে। যেমন ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি পদের মধ্যে প্রায় ৪০০ জনই ছিলেন রিপিট ক্যাডার।
সাধারণ চাকরিপ্রার্থীরা বলছেন, একটি বিসিএসের পুরো প্রক্রিয়া দীর্ঘায়িত হলে জীবনের মূল্যবান সময় নষ্ট হয়। তাই যেকোনো বিসিএসের পুলিশ যাচাই-বাছাই কার্যক্রম একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার জোর দাবি জানিয়েছেন তারা। প্রার্থীদের দাবি, যাচাই-বাছাই ও গেজেট প্রকাশের সময় কোনোভাবেই দুই মাসের বেশি হওয়া উচিত নয়। পাশাপাশি প্রতিটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফল, গেজেট ও যোগদান - পুরো নিয়োগপ্রক্রিয়া ১৪ মাসের মধ্যে শেষ করার দাবি তুলেছেন তারা।
ঝুলে আছে রি-ভেরিফিকেশন কার্যক্রম
গেজেট প্রকাশে বিলম্বের পাশাপাশি নিয়োগবঞ্চিত প্রার্থীদের পুনর্নিরীক্ষা বা রি-ভেরিফিকেশন কার্যক্রমেও ধীরগতি দেখা দিয়েছে। ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া ১০৫ প্রার্থীর মধ্যে ৪৯ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি; বাকি ৫৬ জন প্রশাসনিক ও ভেরিফিকেশন জটিলতায় বাদ পড়েন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদের রি-ভেরিফিকেশন শেষ করার আশ্বাস দিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ৪৫তম বিসিএসে নিয়োগবঞ্চিত প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২৩ জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রি-ভেরিফিকেশন প্রক্রিয়ার আওতায় থাকা বাকি প্রার্থীদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা হয়নি। পুরো প্রক্রিয়াটি কবে নাগাদ শেষ হবে, সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে ৪৮তম বিসিএসে নিয়োগবঞ্চিত ২৭ জন চাকরিপ্রার্থীর রি-ভেরিফিকেশন প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে এসব কার্যক্রম দ্রুত শেষ করে সম্পূরক গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন বঞ্চিত প্রার্থীরা। তারা বলছেন, দীর্ঘ অপেক্ষায় তাঁদের পারিবারিক ও সামাজিক সংকট বাড়ছে।
মন্ত্রণালয়ের বক্তব্য
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের অগ্রগতি জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, ‘৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের কাজ চলমান। তবে কবে নাগাদ গেজেট প্রকাশ করা হবে, সেই তারিখ এখনো নির্ধারিত হয়নি।’ এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকনুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন