মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধানকোড়া বাজারে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও দলীয় ব্যানার পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সাটুরিয়া উপজেলা বিএনপির প্রচারণার জন্য ধানকোড়া বাজারে অস্থায়ী এই কার্যালয়টি তৈরি করা হয়েছিল। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে দুর্বৃত্তরা সেখানে ঢুকে প্লাস্টিকের চেয়ার ও দলীয় ব্যানারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে বাজারের নৈশপ্রহরী মোহাম্মদ আলী ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ খোরশেদ আগুন জ্বলতে দেখে অন্য নৈশপ্রহরীদের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কার্যালয়ে থাকা আট-নয়টি প্লাস্টিকের চেয়ার এবং তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য আফরোজা খানম রিতার ছবি থাকা ব্যানার পুড়ে যায়। তবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি অক্ষত রয়েছে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন