রংপুরের গঙ্গাচড়ায় সংসদ সদস্যকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন না করার ঘোষণা দিয়েছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অবস্থান জানান।
আজ বুধবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় রায়হান সিরাজী বলেন, ‘ইদানীং গঙ্গাচড়ায় ফেসবুক পোস্টগুলো লক্ষ্য করলে দেখা যায়, আমাকে ছাড়াও বিভিন্ন রাস্তা ও ভবন উদ্বোধন করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলব, আমাকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন হবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির নায়েবুজ্জামান, সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আজিজুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা এনসিপির আহ্বায়ক সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরনবী রানা, মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাইমিনুল ইসলাম মারুফ, লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল হাদি এবং গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফুর রহমান সজিব।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন