সংবাদ
সংবাদ

যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার?

এম মতিউর রহমান মামুন
এম মতিউর রহমান মামুন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার?
গ্রামবাংলার ঐতিহাসিক যাত্রাপালা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যাত্রা শিল্পকে জীবন্ত পুরাণ আর জীবন্ত ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘যাত্রাপালাগুলি লোক কথার মাধ্যমে সমাজের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে, যা যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে আছে’।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ‘যাত্রাপালা’ শব্দটি ব্যবহার করেছেন, বিশেষ করে তার ‘বিদ্যাপতি’ নাটক অবলম্বনে নির্মিত যাত্রাপালা ‘অনুরাধা’ এবং ‘মধুমালা’ নামক গীতিনাট্যের ক্ষেত্রে। কবি নিজে লেটোর দলে অভিনয়ও করেছেন। রবীন্দ্রনাথ যাত্রাপালায় অভিনয় না করলেও পতিসরে খোলা মঞ্চ নির্মাণ করে স্থানীয় শিল্পীর সঙ্গে কলকাতার শিল্পীদের সমন্বয় করে ভাসানযাত্রা দল গঠন করেছিলেন।

চৈতন্যদেব (১৪৮৬-১৫৩৩) যাত্রাগানের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সহজিয়া বৈষ্ণবধর্ম প্রচারের মাধ্যম হিসেবে যাত্রা ব্যবহৃত হতো। তাহলে এটা পরিষ্কার যে, যুগে যুগে যাত্রাপালা সমাজ সংস্কারের মুখ্য ভূমিকা রেখেছে ঠিক আলোর জ্যোতি, আলোর ঝরনার মতো। স্বয়ং সত্যকে তুলে ধরে মিথ্যার মুখোশ উন্মোচন করেছে যাত্রাপালা।

বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর বাংলার মানুষের মন থেকে নবাবপ্রীতি মুছে ফেলার জন্য বাঙালি ভাড়াটিয়া লেখক নবীন চন্দ্র সেনকে দিয়ে নবাবের বিরুদ্ধে মিথ্যা নাটক তৈরি করে জোরপূর্বক যাত্রাপালাকারদের ধরে এনে নাটক মঞ্চায়ন করাতে ইংরেজরা বাধ্য করেন। নাটকের শেষ দৃশ্যে নাট্যকার ও ইংরেজদের অনুগামীরা নবাবের নামে কুৎসা রটিয়ে মিথ্যা নাটক লেখার অপরাধে সাধারণ দর্শক-শ্রোতাদের জুতোপেটা খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়- তা বাংলার যাত্রাপালার এক বড় ইতিহাস।

আমাদের মনে রাখতে হবে, যাত্রা বাংলাদেশের লোকজ ও মৌলিক সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী অঙ্গ। সাধারণ মানুষের বিনোদন মাধ্যম হিসেবে যাত্রা অতীতে বিশেষ ভূমিকা রেখেছে। বর্তমানে তরুণ দর্শক-শ্রোতাদের রুচি পরিবর্তনের কারণে এর চাহিদা কিছুটা কমেছে।

যাত্রা গবেষকেরা মনে করেছেন, বর্তমানে যাত্রার বিষয়গত ও গুণগত অনেক রূপান্তর ঘটেছে। এখন ঐতিহাসিক ও পৌরাণিক বিষয়ের পাশাপাশি সামাজিক ও সমকালীন বিষয়ভিত্তিক এবং রাজনীতি ও সাহিত্যনির্ভর যাত্রাও অভিনীত হচ্ছে।

আধুনিক যাত্রাশিল্পে অভিনয়, নৃত্য ও সংগীতের সঙ্গে সঙ্গে বাচনভঙ্গি, পোশাক-পরিচ্ছদ, বাদ্যযন্ত্র, সাজসজ্জা, মঞ্চ, আলোকসজ্জা ও পরিবেশসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর প্রতিও দৃষ্টি দেওয়া হচ্ছে। তবে গ্রামাঞ্চলে প্রশস্ত মাঠ বা খোলা ময়দানে হাজার হাজার দর্শক গভীর আগ্রহ সহকারে যাত্রাভিনয় উপভোগ করে।

গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের বৃহত্তর যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট প্রভৃতি অঞ্চলে যাত্রার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

তথ্যমতে স্বাধীনতা-পরবর্তী ঢাকার করম আলী ভূঁইয়ার ‘বিজয়লক্ষ্মী অপেরা’, হবিগঞ্জের হারুনুর রশিদ খানের ‘হারুন অপেরা’, ফেনীর সেলিম চৌধুরীর ‘তরুণ যাত্রাপার্টি’, কুমিল্লার বদরুল মাস্টারের ‘বিশ্বরূপা অপেরা’, যশোরের তুষার দাশগুপ্তের ‘তুষার অপেরা’, মানিকগঞ্জের তাপস সরকারের ‘চারণিক নাট্যগোষ্ঠী’, সিরাজগঞ্জের নিরঞ্জনচন্দ্র কুন্ডুর ‘বাণীশ্রী মুক্তমঞ্চ নাট্যপ্রতিষ্ঠান’, বাগেরহাটের নুর মো. হাওলাদারের ‘বঙ্গশ্রী’, কুষ্টিয়ার আলাউদ্দিন আহমেদের ‘গীতাঞ্জলি অপেরা’, নারায়ণগঞ্জের আবদুল জব্বার ভূঁইয়ার ‘নবজাগরণ অপেরা’, গোপালগঞ্জের ধীরেন্দ্রকুমার বাকচীর ‘নব দীপালি অপেরা’ এবং চট্টগ্রামের ললিতমোহন ঘোষের ‘নবারুণ নাট্যসংস্থা’ নামক দল হিসাবে বেশ খ্যাতি ছিল।

সে সময় গ্রামগঞ্জের নারী-পুরুষ উভয়ে পরিবার-পরিজন নিয়ে যাত্রাপালা দেখতে যেত। সামাজিক, ঐতিহাসিক, পৌরাণিক পালা দেখে ভোররাতে অশ্রুসিক্ত চোখে বাসায় ফিরতো। মাঝখানে কী এমন ঘটেছে যে, বাংলার আদি সংস্কৃতির পচন ধরলো? নাকি অশ্লীলতার তকমা লাগিয়ে পচন ধরানোর চেষ্টা করা হচ্ছে তা একবার খতিয়ে দেখা দরকার।

আমি নিজেও যাত্রাপালায় অভিনয় করেছি চোটদের চরিত্র (একআনি) থেকে হিরো পর্যন্ত কিন্তু কোনো অশ্লীলতা দেখি না; বরং পালা শুরুর পূর্বে কিছু অসাধু ব্যক্তি তাদের স্বার্থ হাসিলের জন্য মেয়েদের কাটাপোশাকে নাচানোর চেষ্টা করে। একটি মহল তাতে রং চং মেখে প্রচার করে সেটাই হয়ে যায় অশ্লীল। উঠতি বয়সের তরুণ ছেলেদের হাতে নীলছবি সংগত কারণে তারা পালা দেখতে গিয়ে নাচের শিল্পীদের হাতে দুটো টাকা দিয়ে খোলা পোশাকে নাচ দেখতে চান, তখন তা হয়ে যায় অশ্লীল।

রাজা তার মসনদে বসে রাজ্যে শাসনের নামে কীভাবে রাজ্যে শোষণ করে, একজন সমাজপতি কিভাবে সমাজে সাধারণ মানুষের সঙ্গে অন্যায় অবিচার করে যাত্রাপালায় শেষাংশে এই মহাসত্যের প্রকাশ ঘটে যা একটি মহল মেনে নিতে পারে না। এমন সত্য উন্মোচন করাই কি যাত্রাশিল্পের অপরাধ?

যা হোক বর্তমানে যাত্রাশিল্পের অবস্থা বেশ নাজুক বলা যেতে পারে। অনেক শিল্পী জীবিকার তাগিদে অন্য পেশায় চলে যাচ্ছেন, বিশেষ করে নারী শিল্পীরা অভাবের তাড়নায় কাজের জন্য বিভিন্ন দেশে চলে যাচ্ছেন। দুঃখের বিষয় কিছু নারী শিল্পী অসাধুদের খপ্পরে পড়ে পাচার হয়েছেন। কিছু গুণীশিল্পী যাত্রাশিল্পকে টিকিয়ে রাখার চেষ্টাও করছেন।

ভাবতে কষ্ট হয় শিল্পীরা খাবার জোগাড় করতে পারছেন না। অনেক শিল্পী তাদের কোলের শিশুদের দুধ কিনে দিতে পারছেন না। যাত্রাশিল্পের প্রদর্শনী কমে যাওয়াতে এমন আর্থিক সংকট। তারপর জেলা প্রশাসক যাত্রার পারমিশন দেওয়া নিয়ে গড়িমসি বা পারমিশন না দেওয়া এবং উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবে যাত্রাশিল্পীরা এক কঠিন সময় পার করছে।

অথচ যাত্রা উন্নয়ন নীতিমালা ২০১২ আর্টিকেল ৮-এ পারমিশন সম্পর্কে বলা হয়েছে, ‘কোনো স্থানে যাত্রা প্রদর্শন করিতে হইলে পূর্বেই স্থানীয় জেলা প্রশাসনের অনুমতি লইতে হইবে। অনুমতির জন্য আবেদনপ্রাপ্তির ৭ (সাত) কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসককে অনুমতির বিষয়টি নিষ্পত্তি করিতে হইবে। মৌসুমে অনুমতিজনিত প্রশাসনিক জটিলতায় যাত্রা পরিক্রমা যাহাতে বন্ধ না হয় সেই বিষয়ে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন’। এমন রাষ্ট্রীয় আদেশ থাকার পরেও পারমিশন দিতে গড়িমসি কেন তা বোধগম্য নয়।

বর্তমানে আমাদের দেশে প্রায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বৈধ রেজিস্ট্রেশনপ্রাপ্ত দলের সংখ্যা প্রায় ১৭১টি। তাতে হাজার হাজার শিল্পী একদম বেকার। তাদের জীবন ও জীবিকার কথা রাষ্ট্রের ভাবতেই হবে। কারণ তাদের বাঁচার অধিকার আছে।

আমরা আশাবাদী বর্তমান সাংস্কৃতিমন্ত্রী সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি সামনের মৌসুম থেকে আমাদের নিজস্ব সংস্কৃতির নিরলস অনুশীলন ও চর্চার লক্ষ্যে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক যাত্রাদলের অনুমোদন দেবেন। কোটি টাকা ফুরিয়ে শুধু ঢাকায় শিল্পকলা একাডেমিতে দু-চারটা পালা করে ইতিহাস রক্ষা হবে না, লক্ষাধিক যাত্রাশিল্পীদের পেট ভরবে না। বিধায় যাত্রা উন্নয়ন নীতিমালা অনুসারে মৌসুমে যাত্রাদলের অনুমোদন নিশ্চিত করতে হবে।

লেখক: রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক, গবেষক ও কলাম লেখক।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার?

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত