রাজনৈতিক ছত্রছায়া, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনিক অনানুষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে দেশের বেসরকারি আবাসন খাতে বৃহৎ ডেভেলপারদের একাংশ শক্তিশালী ‘মাফিয়াতন্ত্র’ গড়ে তুলেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই চক্র নীতিনির্ধারণী ও সামগ্রিক নিয়ন্ত্রক কাঠামোকে কার্যত জিম্মি করে ফেলেছে।
বুধবার (২৫ নভেম্বর) ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে টিআইবি।
সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের প্রাক্তন রিসার্চ ফেলো অতনু দাস। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান ও সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
টিআইবির গবেষণায় দেখা গেছে, সরকারি ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র পেতে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেন করতে হয়। রিয়েল এস্টেট কোম্পানিগুলোর পরিভাষায় একে ‘স্পিড মানি’ বলা হয় এবং প্রকল্পের বাজেটে তা ‘বিবিধ খরচ’ হিসেবে দেখানো হয়। নিবন্ধন থেকে শুরু করে প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত একরপ্রতি এ ধরনের নিয়মবহির্ভূত ব্যয়ের পরিমাণ ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ ২৫ একরের একটি আবাসন প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৪ কোটি ১২ লাখ থেকে ৯ কোটি ৩৫ লাখ টাকা পর্যন্ত ‘স্পিড মানি’ গুনতে হয়। সব নথিপত্র ঠিক থাকার পরও সরকারি দপ্তরগুলো ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রেখে আবেদনকারীদের এই লেনদেনে বাধ্য করে বলে অভিযোগ রয়েছে।
গবেষণায় উঠে এসেছে, প্লট হস্তান্তরে বিলম্ব, ক্রেতাকে না জানিয়ে একতরফা বরাদ্দ বাতিল এবং পরিশোধিত অর্থ ফেরত দিতে গড়িমসি বা আত্মসাতের মতো ঘটনা এ খাতে নিয়মিত ঘটছে। এ ছাড়া উন্নয়ন ফি, সার্ভিস চার্জ ও ইউটিলিটি চার্জ বাবদ প্লট হস্তান্তর পর্যন্ত একজন ক্রেতাকে মূল দামের বাইরে প্রতি কাঠায় প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়। বিলাসবহুল প্রকল্পের ক্ষেত্রে এই খরচ আরও বহুগুণ বেড়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, প্রভাবশালী রাজনীতিবিদ, দলীয় নেতা বা তাদের নিকটাত্মীয়দের কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারধারক বা উপদেষ্টা হিসেবে যুক্ত করে আইনি সুরক্ষা ও রাজনৈতিক প্রভাব খাটানো হয়। নিয়মিত রাজনৈতিক দলগুলোকে অর্থায়ন ও লজিস্টিক সহায়তার বিনিময়ে ডেভেলপাররা কৃষিজমি, খাসজমি, সরকারি ও নবাব এস্টেটের জমি এবং নদীসংলগ্ন এলাকা নামমাত্র মূল্যে বা জোরপূর্বক দখল করে প্রকল্প সম্প্রসারণ করছে। এমনকি জমির মালিকদের আংশিক মূল্য দিয়ে মূল দলিল হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
আবাসন ব্যবসায়ীদের চাপে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বারবার পরিবর্তনের চিত্রও তুলে ধরা হয়েছে গবেষণায়। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ড্যাপ ১৫৮ বার সংশোধন করা হয়। ২০২২ সালে নতুন ড্যাপ (২০২২-২০৩৫) প্রণয়নের এক বছরের মধ্যেই ব্যবসায়ীদের দাবির মুখে অন্তত চারবার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় এবং দুবার বড় ধরনের সংশোধনী গেজেট প্রকাশ করা হয়। এতে কারিগরি সুপারিশ ছাড়াই ভবনের উচ্চতা ও ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) বাড়ানো হয় এবং সংরক্ষিত জলাভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চলকে আবাসনযোগ্য এলাকায় রূপান্তর করা হয়।
টিআইবি জানায়, অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ আদায়ে রিহ্যাব সুনির্দিষ্ট ‘ন্যারেটিভ’ বা প্রচারণার মাধ্যমে নীতিগত সিদ্ধান্ত নিজেদের অনুকূলে প্রভাবিত করে। এ ছাড়া ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ধারা ৫(৭)-এ নিবন্ধন নবায়নের ক্ষেত্রে পূর্ববর্তী প্রতারণা বা অনিয়ম বিবেচনার বাধ্যবাধকতা না থাকায় অসাধু কোম্পানিগুলো সহজেই বৈধতা ধরে রাখছে। বৃহৎ কোম্পানিগুলোর স্বেচ্ছাচারিতা রোধে রিহ্যাব ও বিএলডিএ ব্যর্থ হয়েছে। পাশাপাশি জনবল সংকটের কারণে রাজউক, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ওয়াসা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তদারকিও ব্যাহত হচ্ছে।
গবেষণায় আরও বলা হয়, প্রভাবশালী কিছু আবাসন কোম্পানির বিরুদ্ধে স্বার্থবিরোধী সংবাদ প্রকাশে বাধা দেওয়া, সংবাদ অপসারণে চাপ সৃষ্টি এবং সাংবাদিকদের ভয়ভীতি বা শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে অনুসন্ধানী প্রতিবেদন আটকাতে আর্থিক সুবিধা বা প্লট বরাদ্দের প্রলোভনও দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আবাসনব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও জিডিপিতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ইতিবাচক অবদান রয়েছে। তবে এ খাতে হয়রানি, দুর্নীতি, অনিয়ম ও জমি দখলের বিষয়গুলো অস্বীকার করার সুযোগ নেই।
ইফতেখারুজ্জামান বলেন, ‘আবাসন খাতে অপশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি। এক্ষেত্রে নেতৃত্ব ও মূল অনুঘটক হবে সরকার। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করতে হবে এবং অংশীজনদের সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ, দায়িত্ব ও ক্ষমতা দিতে হবে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় এনে কার্যকর দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’
আবাসন খাতের সংকট উত্তরণে ১৩ দফা সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, রাজউক, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের নিয়ে ‘আন্তঃসংস্থা সমন্বয় প্ল্যাটফর্ম’ গঠন।
আবাসন বাজার তদারকিতে সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গ্রাহকের অভিযোগ নিষ্পত্তিতে ‘স্বাধীন অভিযোগ নিষ্পত্তি বোর্ড’ গঠন।
রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) সংশোধন।
কোম্পানিগুলোর বার্ষিক অডিট ও আর্থিক তথ্য প্রকাশ এবং জমি অধিগ্রহণ ও প্লট বিক্রির সব লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পন্ন করা বাধ্যতামূলক করা।
পরিবেশগত মূল্যায়নের (ইআইএ) পূর্ণাঙ্গ ডাটাবেজ ও ট্রাফিক মূল্যায়নের (টিআইএ) গাইডলাইন প্রণয়ন।
বিজ্ঞাপনে প্লটমূল্যের পাশাপাশি উন্নয়ন ফি, ইউটিলিটি চার্জ ও রিফান্ড নীতি স্পষ্টভাবে উল্লেখ করা এবং অনুমোদনহীন প্রকল্পের বিজ্ঞাপন প্রচারে ডেভেলপার ও প্রচারমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।
অবৈধ ভূমি ও জলাশয় দখলের সঙ্গে জড়িত ডেভেলপার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক প্রভাবশালী ও মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন