সংবাদ
সংবাদ

অ্যাণ্টিবায়োটিক রেজিস্ট্যান্স বন্ধে ঢেলে সাজানো হচ্ছে ঔষধ প্রশাসনকে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

অ্যাণ্টিবায়োটিক রেজিস্ট্যান্স বন্ধে ঢেলে সাজানো হচ্ছে ঔষধ প্রশাসনকে
ছবি : সংগৃহীত

অ্যাণ্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ ও অ্যাণ্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে (ডিজিডিএ) ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এর জনবল বৃদ্ধি ও অর্গানোগ্রাম সম্প্রসারণের কাজ চলছে। এরই মাধ্যমে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার-দ্য-কাউন্টার অ্যাণ্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

বুধবার রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত অ্যাণ্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ অ্যাণ্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে মৃত্যুবরণ করেন, যা বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি।

এই সংকট রাতারাতি সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, এজন্য মেডিকেল, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অ্যাণ্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যৎ স্বাস্থ্যকর্মীদের মধ্যে শুরু থেকেই সচেতনতা তৈরি করা সম্ভব হবে।

স্বাস্থ্যখাতের অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি উপজেলায় দেড়শ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালের নকশা ও ভৌত অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শুধু তাই নয়, ইলেকট্রনিক হেলথ রেকর্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হলে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনা নিরীক্ষা করা সহজ হবে এবং চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত হবে।

মানুষের পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি, মৎস্য ও পরিবেশের সুরক্ষায় ‘ওয়ান হেলথ’ বা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের খামার পর্যায়ে চিকিৎসকদের পরামর্শ ছাড়া পশুপাখিকে অ্যাণ্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। তাই কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে।

দেশের হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে সংক্রমণ প্রতিরোধে জ্যেষ্ঠ চিকিৎসক ও বিভাগীয় প্রধানদের ‘অ্যাণ্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ’ বা নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান এম এ মুহিত। তিনি আইইডিসিআরের চলমান এএমআর নজরদারি কার্যক্রমকে সাময়িক প্রকল্প হিসেবে না রেখে স্বাস্থ্য ব্যবস্থার স্থায়ী কাঠামো হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেন। একই সঙ্গে ফ্লু বা ভাইরাসজনিত সাধারণ জ্বরে অ্যাণ্টিবায়োটিক সেবন না করতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. অ্যান্থনি এসোফোনি এবং আইইডিসিআরের পরিচালক কাজী আহমেদ জাকি উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অ্যাণ্টিবায়োটিক রেজিস্ট্যান্স বন্ধে ঢেলে সাজানো হচ্ছে ঔষধ প্রশাসনকে

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত