সংবাদ
সংবাদ

ব্যালন ডি’অরে মেসির ভোট, পছন্দের তালিকায় যারা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

ব্যালন ডি’অরে মেসির ভোট, পছন্দের তালিকায় যারা

ব্যালন ডি’অরের আটবারের বিজয়ী লিওনেল মেসির ফুটবল পছন্দের তালিকায় কারা থাকেন, তা নিয়ে আগ্রহ কম নয়। ফ্রান্স ফুটবল প্রকাশিত তাঁর ভোটের হিসাব থেকে দেখা গেছে, সাবেক বার্সেলোনা সতীর্থদের পাশাপাশি চার আর্জেন্টাইন ফুটবলারও পেয়েছেন মেসির ভোট।

প্রকাশিত তালিকায় রয়েছে ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির দেওয়া মোট ১১টি ভোট। এর মধ্যে পাঁচবার তিনি ব্যালন ডি’অরের মূল পুরস্কারে ভোট দিয়েছেন। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে এই ভোটে অংশ নেন তিনি। ২০২১ সাল থেকে তরুণ ফুটবলারদের জন্য চালু কোপা ট্রফির ভোটারও মেসি।

চার আর্জেন্টাইন পেয়েছেন মেসির ভোট

মেসির পছন্দের তালিকায় থাকা আর্জেন্টাইন ফুটবলাররা হলেন সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, হ্যাভিয়ের মাচেরানো ও আলেহান্দ্রো গারনাচো। আগুয়েরো দুবার ভোট পেয়েছেন। ডি মারিয়া ও মাচেরানো জায়গা করে নিয়েছিলেন ব্যালন ডি’অরের ভোটে। আর গারনাচো ছিলেন কোপা ট্রফির তালিকায়।

মূল ব্যালন ডি’অরের ভোটে মেসির পছন্দে বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক সতীর্থদের প্রাধান্য দেখা গেছে। সবচেয়ে নিয়মিতভাবে তাঁর সেরা তিনে ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। পাঁচবারের ভোটেই ইনিয়েস্তা জায়গা পেয়েছেন, এর মধ্যে দুবার ছিলেন প্রথম স্থানে।

বিশ্বকাপ ফাইনালের পর ডি মারিয়াকে প্রথমে

২০১৪ সালের ব্যালন ডি’অরের ভোটে মেসি প্রথম স্থানে রেখেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর দেওয়া সেই ভোটে দ্বিতীয় ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, তৃতীয় হ্যাভিয়ের মাচেরানো।

ব্যালন ডি’অরের ভোটে প্রথম স্থান পাওয়া ফুটবলার পান পাঁচ পয়েন্ট, দ্বিতীয় স্থান পান তিন পয়েন্ট এবং তৃতীয় স্থান পান এক পয়েন্ট।

কোপা ট্রফিতে ইয়ামালের ধারাবাহিকতা

কোপা ট্রফিতে ছয়বার ভোট দিয়েছেন মেসি। তাঁর পছন্দের তালিকায় বারবার উঠে এসেছে লামিনে ইয়ামালের নাম। ২০২৪ সালে ইয়ামালকে প্রথম, পাউ কুবারসিকে দ্বিতীয় এবং আলেহান্দ্রো গারনাচোকে তৃতীয় স্থানে রেখেছিলেন তিনি।

২০২৫ সালেও ইয়ামাল ছিলেন মেসির প্রথম পছন্দ। দ্বিতীয় ছিলেন দেজিরে দুয়ে এবং তৃতীয় পাউ কুবারসি। সর্বশেষ ২০২৬ সালের ভোটেও ইয়ামালকে প্রথমে রেখেছেন মেসি। ওই তালিকায় দ্বিতীয় কুবারসি এবং তৃতীয় ইব্রাহিম মাজা।

২০২৪ সালের কোপা ট্রফির লড়াইয়ে ইয়ামাল পাউ কুবারসিকে ৯৬-৯৪ ভোটে হারিয়ে পুরস্কার জেতেন। মাত্র দুই ভোটের ব্যবধানের ওই ফলাফলে মেসির ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

ব্যালন ডি’অরে মেসির ভোটের হিসাব

  • ২০১১: প্রথম - জাভি হার্নান্দেজ, দ্বিতীয় - আন্দ্রেস ইনিয়েস্তা, তৃতীয় - সার্জিও আগুয়েরো

  • ২০১২: প্রথম - আন্দ্রেস ইনিয়েস্তা, দ্বিতীয় - জাভি হার্নান্দেজ, তৃতীয় - সার্জিও আগুয়েরো

  • ২০১৩: প্রথম - আন্দ্রেস ইনিয়েস্তা, দ্বিতীয় - জাভি হার্নান্দেজ, তৃতীয় - নেইমার

  • ২০১৪: প্রথম - অ্যাঞ্জেল ডি মারিয়া, দ্বিতীয় - আন্দ্রেস ইনিয়েস্তা, তৃতীয় - হ্যাভিয়ের মাচেরানো

  • ২০১৫: প্রথম - লুইস সুয়ারেজ, দ্বিতীয় - নেইমার, তৃতীয় - আন্দ্রেস ইনিয়েস্তা

কোপা ট্রফিতে মেসির ভোটের হিসাব

  • ২০২১: প্রথম - পেদ্রি, দ্বিতীয় - নুনো মেন্দেস, তৃতীয় - জুড বেলিংহাম

  • ২০২২: প্রথম - গাভি, দ্বিতীয় - নুনো মেন্দেস, তৃতীয় - জুড বেলিংহাম

  • ২০২৩: প্রথম - জামাল মুসিয়ালা, দ্বিতীয় - পেদ্রি, তৃতীয় - জুড বেলিংহাম

  • ২০২৪: প্রথম - লামিনে ইয়ামাল, দ্বিতীয় - পাউ কুবারসি, তৃতীয় - আলেহান্দ্রো গারনাচো

  • ২০২৫: প্রথম - লামিনে ইয়ামাল, দ্বিতীয় - দেজিরে দুয়ে, তৃতীয় - পাউ কুবারসি

  • ২০২৬: প্রথম - লামিনে ইয়ামাল, দ্বিতীয় - পাউ কুবারসি, তৃতীয় - ইব্রাহিম মাজা

মেসির ভোটের তালিকায় বার্সেলোনার সাবেক সতীর্থদের প্রতি তাঁর আস্থার পাশাপাশি তরুণ ফুটবলারদের প্রতিও সমর্থন স্পষ্ট। বিশেষ করে কোপা ট্রফিতে ইয়ামালের প্রতি ধারাবাহিক পছন্দ নজর কেড়েছে।a

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ব্যালন ডি’অরে মেসির ভোট, পছন্দের তালিকায় যারা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত