শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে ফেরানোর আহ্বান ঘিরে যশোরের বেনাপোল সীমান্তে সতর্কতা ও রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। অন্যদিকে সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে রাতভর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
এর আগে গত রোববার (২২ নভেম্বর) থেকে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এবং আশপাশের সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে বিজিবি। সীমান্তজুড়ে নিরাপত্তা তদারকির অংশ হিসেবে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত থেকেই বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সতর্ক পাহারার প্রস্তুতি নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরদিন বুধবার (২৫ নভেম্বর) সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি নেতা-কর্মীদের অবস্থানের পাশাপাশি রাত নয়টার দিকে বেনাপোলের সাদিপুর, বড় আঁচড়া ও গাতিপাড়া সীমান্তে জামায়াতে ইসলামীর একটি মোটরসাইকেল র্যালি দেখা যায়। র্যালি থেকে আওয়ামী লীগ ও হাসিনা বিরোধী স্লোগান দেওয়া হয়।
এদিকে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। তার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এর আগে স্থলবন্দর এলাকায় একই দাবিতে মশাল মিছিল করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রাতের অন্ধকারে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন ৪৯ বিজিবির সদস্যরা। পাশাপাশি সীমান্তের সার্বিক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো অপতৎপরতা ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে এবং বিজিবির পাশাপাশি স্থানীয় লোকজনও দিন-রাত দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন