কারাগারে বন্দী মাকে শেষবারের মতো মৃত সন্তানকে দেখানোর সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। প্যারোলে মুক্তি না মেলায় আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় মহিলা কারাগারের ফটকে নেওয়া হয় ১৫ বছর বয়সী কিশোর নিসর্গ হোসেন তুর্যের মরদেহ। হৃদয়বিদারক এই মুহূর্তে কারাগার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার ও কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যেই তার বড় ছেলে নিসর্গ হোসেন তুর্য গতকাল শুক্রবার রাত ১০টার দিকে আকস্মিকভাবে মারা যায়।
সন্তানের মৃত্যুর খবর পেয়ে কারাগারের ভেতরে ভেঙে পড়েন শারমিন সুলতানা। পরে পরিবারের পক্ষ থেকে মৃত সন্তানকে মাকে শেষবারের মতো দেখানোর আবেদন করা হলে মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ তা মঞ্জুর করে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন