সংবাদ
সংবাদ

এআইয়ের গোপন আবিষ্কারে বিশ্বজুড়ে তথ্য ফাঁসের শঙ্কা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

এআইয়ের গোপন আবিষ্কারে বিশ্বজুড়ে তথ্য ফাঁসের শঙ্কা
ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর হাতে থাকা কিছু বিস্ময়কর আবিষ্কার আগামী কয়েক মাসের মধ্যেই বৈশ্বিক সংবেদনশীল তথ্য ফাঁসের মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এর ফলে বিশ্বজুড়ে ব্যাংক ও সরকারের নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।

ব্যাংক ও রাষ্ট্রীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে পরিচিত এনক্রিপশন ব্যবস্থা এআইয়ের এই যুগান্তকারী অগ্রগতির কারণে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনটি ঘটলে ব্যাংক লেনদেন, কূটনৈতিক বার্তা এবং ব্যক্তিগত ইমেইলের মতো অতি গোপনীয় তথ্য অরক্ষিত হয়ে পড়বে। পরিস্থিতি সামাল দিতে সরকার, গোয়েন্দা সংস্থা ও ব্যাংকগুলোকে খুব অল্প সময়ের মধ্যে তাদের যোগাযোগব্যবস্থার ভিত্তি নতুন করে সাজাতে হতে পারে।

এনক্রিপশন ভাঙার সক্ষমতা তৈরি হতে পারে এমন আশঙ্কায় গত কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে প্রস্তুতি চলছিল। ধারণা করা হতো, ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে সেটি প্রচলিত অ্যালগরিদম ভেঙে দিতে পারবে, যাতে আরও কয়েক বছর সময় লাগার কথা ছিল।

কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, কোয়ান্টাম কম্পিউটারের আগেই এআই হয়তো গাণিতিক কাঠামো বিশ্লেষণ করে এনক্রিপশন ভাঙার নতুন পদ্ধতি বের করে ফেলেছে।

তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন জানিয়েছেন, কয়েক দশক পুরোনো গণিতের এমন কিছু সমস্যার সমাধান নিয়ে বিশ্বাসযোগ্য গুঞ্জন শোনা যাচ্ছে, যা গোপন তথ্য সংকেতায়িত করার সঙ্গে সম্পর্কিত।

চলতি সপ্তাহের শুরুতে অ্যারনসন লিখেছেন, ‘একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি প্রায় নিশ্চিত যে, এআই গবেষণাগারগুলো ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক তথ্যপ্রযুক্তি নিয়ে এক বা একাধিক বিস্ময়কর আবিষ্কার নিজেদের কাছে গোপন রেখেছে।’

গত কয়েক সপ্তাহে শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোর ঘোষিত বেশ কিছু তাত্ত্বিক গাণিতিক অগ্রগতি থেকেই বিশেষজ্ঞদের এই উদ্বেগের সূত্রপাত। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডক বলেন, ‘যারা মনে করতেন এআই গণিতের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু করতে পারবে না, তারা এখন নিশ্চিতভাবেই ভুল প্রমাণিত হয়েছেন। এ পর্যায়ে এসে এআইয়ের সক্ষমতার সীমা কোথায়, তা আর স্পষ্ট নয়।’

অন্যদিকে গণিতবিদ মার্কাস ডু সোতোয় এক অনুষ্ঠানে জানান, এসব আবিষ্কারের বৃহত্তর প্রভাব কী হতে পারে তা এখনো স্পষ্ট নয়। তবে তিনি বলেন, ‘আমাদের সব ইলেকট্রনিক গোপন তথ্যের সুরক্ষার কেন্দ্রবিন্দুতে যে সমস্যাটি রয়েছে, তা নিয়ে কেউ কথা বলছেন না। কেন কেউ সেই সমস্যাটি নিয়ে কথা বলছেন না? আমাদের মধ্যে কেউ কেউ ভাবছেন, হয়তো তারা ইতোমধ্যে এর সমাধান করে ফেলেছেন। আর এর প্রভাব এতটাই ব্যাপক হতে পারে যে সবাই বিষয়টি গোপন রাখছেন।’

অনেক সরকার ও প্রতিষ্ঠান কোয়ান্টাম-সুরক্ষিত এনক্রিপশনের দিকে এগোলেও সেই প্রক্রিয়া বেশ ধীরগতির। এ প্রসঙ্গে মারডক বলেন, ‘লক্ষ্যমাত্রা ছিল ২০৩২ সালের মতো একটি সময়। সেটিও সম্ভবত অর্জন করা যাবে না।’ তাই বড় ব্যাংক ও সরকারগুলোকে দ্রুত এই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এআইয়ের গোপন আবিষ্কারে বিশ্বজুড়ে তথ্য ফাঁসের শঙ্কা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত