সংবাদ
সংবাদ

জরুরি সহায়তায় এক লাখ টাকা পাবেন নারী-শিশুরা

দুস্থ নারী ও শিশুদের সহায়তায় নতুন নীতিমালা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পিএম

দুস্থ নারী ও শিশুদের সহায়তায় নতুন নীতিমালা
ছবি: সংগৃহীত

নির্যাতিত, অসহায় ও আর্থিক দুর্দশাগ্রস্ত নারী ও শিশুদের চিকিৎসা, দরিদ্র পরিবারের শিশুদের পড়ালেখা এবং প্রাকৃতিক দুর্যোগ ও শারীরিক নির্যাতনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিতে নতুন নীতিমালা করছে সরকার। এ লক্ষ্যে ‘নির্যাতিত, দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিল পরিচালনা নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া তৈরি করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। খসড়ায় জরুরি প্রয়োজনে একটি আবেদনের বিপরীতে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

খসড়া অনুযায়ী, তহবিলের সভাপতি হিসেবে নারী ও শিশুবিষয়ক মন্ত্রী বা প্রতিমন্ত্রী এ সহায়তা দেওয়ার ক্ষমতা রাখবেন। তবে এক অর্থবছরে এভাবে দেওয়া মোট সহায়তার পরিমাণ ৫০ লাখ টাকার বেশি হতে পারবে না। এ ছাড়া তহবিলের নির্বাহী পরিষদ জরুরি প্রয়োজনে প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দিতে পারবে, যার বার্ষিক সীমা হবে ২৫ লাখ টাকা। তবে এসব অর্থ পরবর্তী সময়ে বোর্ড অব ট্রাস্টির সভায় অনুমোদন করিয়ে নিতে হবে।

সম্প্রতি খসড়া নীতিমালার ওপর মতামত চেয়ে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন, সমাজকল্যাণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। চিঠিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মতামত পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

তিন খাতে ব্যয় হবে তহবিলের অর্থ 

খসড়া নীতিমালায় তহবিলের অর্থ ব্যয়ের তিনটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো নির্যাতিত, দুস্থ ও আর্থিক দুর্দশাগ্রস্ত নারী ও শিশুদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা; অতিদরিদ্র পরিবারের শিশুদের পড়ালেখার জন্য এককালীন অর্থ প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ, শারীরিক নির্যাতনে ক্ষতিগ্রস্ত ও পরিত্যক্ত নারী ও শিশুদের সহায়তা।

তহবিল পরিচালনার জন্য ১৭ সদস্যের একটি বোর্ড অব ট্রাস্টি গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে নারী ও শিশুবিষয়ক মন্ত্রী বা প্রতিমন্ত্রী সভাপতি এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বা সচিব সহসভাপতি থাকবেন। এ ছাড়া স্বরাষ্ট্র, অর্থ, আইন, স্বাস্থ্য, সমাজকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং মহিলাবিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি ও এনজিওবিষয়ক ব্যুরোর প্রতিনিধিরা বোর্ডের সদস্য হবেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী মহিলা ও শিশু সংগঠনের একজন করে প্রতিনিধিকে সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে।

বোর্ড অব ট্রাস্টি তহবিলের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, বার্ষিক বাজেট প্রণয়ন ও অনুমোদন, নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নেবে। খসড়ায় বছরে অন্তত দুটি সভা করার বিধান রাখা হয়েছে।

তহবিলের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য জ্যেষ্ঠ সচিব বা সচিবের নেতৃত্বে নয় সদস্যের একটি নির্বাহী পরিষদ গঠনের প্রস্তাব রয়েছে। এ পরিষদ তহবিলের হিসাব সংরক্ষণ, নিরীক্ষার ব্যবস্থা, বাজেট প্রণয়ন এবং বোর্ড অব ট্রাস্টির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

মুনাফার ৮০ শতাংশ ব্যয় হবে সহায়তায় 

খসড়ায় বলা হয়েছে, তহবিলের অর্থ সরকারি তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর), সরকারের ট্রেজারি বিল অথবা সরকার-অনুমোদিত অন্য কোনো খাতে এক বছর মেয়াদে বিনিয়োগ করা যাবে। বিনিয়োগ থেকে পাওয়া লভ্যাংশের ৮০ শতাংশ নারী ও শিশুদের সহায়তায় ব্যয় করা হবে। বাকি ২০ শতাংশের মধ্যে ১০ শতাংশ তহবিল পরিচালনায় যুক্ত কর্মীদের বেতন-ভাতা ও আনুষঙ্গিক ব্যয়ে এবং অবশিষ্ট ১০ শতাংশ বিনিয়োগযোগ্য মূলধনের সঙ্গে যুক্ত হবে।

আবেদন ও যাচাই-বাছাই প্রক্রিয়া 

সহায়তা পাওয়ার জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক এবং নির্যাতিত, অসহায় বা দুস্থ নারী কিংবা শিশু হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণকসহ উপজেলা কমিটির সভাপতি বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার আবেদনকারীরা সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা মনোনীত কর্মকর্তার কাছে আবেদন জমা দেবেন। এ ছাড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বা সচিব কিংবা বোর্ড অব ট্রাস্টির সভাপতির কাছেও সরাসরি আবেদনের সুযোগ রাখা হয়েছে।

স্থানীয় পর্যায়ে আবেদন যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা কমিটির এবং সংশ্লিষ্ট মেয়র বা তাঁর মনোনীত কর্মকর্তা পৌরসভা ও সিটি করপোরেশন কমিটির সভাপতি থাকবেন। এসব কমিটিকে প্রতি অর্থবছরে অন্তত তিনটি সভা করে আবেদন যাচাই শেষে সুপারিশসহ মন্ত্রণালয়ে পাঠাতে হবে। কোনো আবেদনকারী একবার অনুদান পাওয়ার পর পরবর্তী তিন বছরের মধ্যে আর আবেদন করতে পারবেন না।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, এটি কার্যকর হলে ‘নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল নীতিমালা, ২০০৪’ রহিত হবে। তবে আগের নীতিমালার অধীনে নেওয়া সিদ্ধান্ত ও গৃহীত ব্যবস্থা নতুন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক না হলে বহাল থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দুস্থ নারী ও শিশুদের সহায়তায় নতুন নীতিমালা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত