সংবাদ
সংবাদ

নাশকতার পরিকল্পনার অভিযোগে মনিরুলের স্ত্রীসহ আটক ৪

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

নাশকতার পরিকল্পনার অভিযোগে মনিরুলের স্ত্রীসহ আটক ৪
ছবি : সংগৃহীত

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা এবং তার দুই শ্যালকসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার  (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে সায়লা ফারজানা ও তার শ্যালক রেজাউল আলম শাহীন ছাড়াও মনিরুলের অপর এক শ্যালক রয়েছেন। তবে ডিবির পক্ষ থেকে বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব ছিলেন।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য।

সরকার পতনের পর ওই বছরের ১৩ অগাস্ট সচিবালয়ে নিজ দপ্তরে গেলে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভের মুখে পড়েন সায়লা ফারজানা। সে সময় তাকে কক্ষে আটকে বিক্ষোভ করা হলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান পুলিশি পাহারায় তাকে সচিবালয় থেকে বের করে দেন। এরপর আর তিনি কর্মস্থলে ফেরেননি। পরে ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এদিকে, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

মামলার এজাহারে বলা হয়েছে, মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন ও শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা পরস্পর যোগসাজশে ২৩ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত তাদের ৪০টি ব্যাংক হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক; যার মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নাশকতার পরিকল্পনার অভিযোগে মনিরুলের স্ত্রীসহ আটক ৪

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত