সংবাদ
সংবাদ

যাত্রীবেশে বাসে উঠে কীভাবে আগুন দিলো দুর্বৃত্তরা?

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

যাত্রীবেশে বাসে উঠে কীভাবে আগুন দিলো দুর্বৃত্তরা?
ছবি : সংগৃহীত

যাত্রীবেশে বাসে ওঠা, পেছনের আসনে অবস্থান নেওয়া এবং কয়েক মিনিটের ব্যবধানে আগুন ধরিয়ে পালিয়ে যাওয়া—শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কালশী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় এমন চিত্রই উঠে এসেছে। উভয় ঘটনায় চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।

রাতের প্রথম ঘটনাটি ঘটে আনুমানিক পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ও মৌচাক এলাকার মধ্যবর্তী ঢাকামুখী লেনে। গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে ছেড়ে আসা মেঘলা পরিবহনের একটি বাসে তখন প্রায় ১৬ জন যাত্রী ছিলেন।

বাসে থাকা এক যাত্রীর বক্তব্য অনুযায়ী, পথে দুই যুবক বাসে উঠে সোজা পেছনের দিকে চলে যান। এর মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই বাসের পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই যাত্রীরা বাস থেকে নেমে যান এবং ওই দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের একেবারে পেছনের বাম পাশের কোণার একটি আসনে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে সবাই দ্রুত নিচে নেমে যান। পরে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার প্রায় সোয়া এক ঘণ্টা পর রাত ১১টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন কালশী এলাকায় দ্বিতীয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানেও যাত্রীবেশে বাসে উঠে পেছনের আসনে বসা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসের পেছনের আসনে বসেছিল। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যায়।’

তিনি আরও জানান, আগুন লাগার পর বাসের চালক ও হেলপার সেখান থেকে সরে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে গেছে।

দুটি ঘটনার বিবরণ ও পুলিশ কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, উভয় ক্ষেত্রেই দুর্বৃত্তরা সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে পেছনের আসন বেছে নিয়েছিল এবং আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

যাত্রীবেশে বাসে উঠে কীভাবে আগুন দিলো দুর্বৃত্তরা?

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত