স্পেনের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে বিশ্বকাপে নজর কেড়েছেন এব্রিমা তুনকারা। ১৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তরুণ এই ফুটবলারের মধ্যে অসাধারণ প্রতিভা দেখছেন তিনি। ফ্লিকের বিশ্বাস, বার্সেলোনায় তুনকারার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্পেনের হয়ে শুরু থেকেই আলো ছড়াচ্ছেন তুনকারা। চীনের বিপক্ষে প্রথম ম্যাচে ৫-০ গোলের জয়ে সরাসরি ফ্রি-কিক থেকে দারুণ একটি গোল করেন তিনি। পাশাপাশি প্রায় ৩০ মিটার দৌড়ে তিন প্রতিপক্ষকে পেছনে ফেলে সতীর্থের গোলে সহায়তা করেন এই মিডফিল্ডার।
ফিজির বিপক্ষে স্পেনের ১৫-০ গোলের জয়ের ম্যাচে অবশ্য মাঠে নামেননি তুনকারা। ওই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিল স্পেন। পরে শুক্রবার মরক্কোর বিপক্ষে আবারও দলে ফেরেন তিনি। ২-০ গোলের জয়ে দলের প্রথম গোলটি করেন এই তরুণ। টানা তিন ম্যাচ জিতে শেষ বত্রিশে জায়গা করে নেয় স্পেন।
তুনকারার সামর্থ্য সম্পর্কে আগে থেকেই ধারণা রয়েছে ফ্লিকের। গত মৌসুমে প্রথমবারের মতো বার্সেলোনার সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পান এই কিশোর। এবার লা লিগায় দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে তাঁর উন্নতি নিয়ে আশাবাদ জানান বার্সা কোচ।
ফ্লিক বলেন, ‘আমার মতে, এব্রিমা (তুনকারা) অসাধারণ প্রতিভা। গত মৌসুমে যখন সে আমাদের সঙ্গে অনুশীলন করেছিল, তখন আমরা তা দেখেছি। এ বছরের প্রাক-মৌসুমেও তার সামর্থ্য দেখেছি। সে চমৎকার খেলোয়াড়, অসাধারণ প্রতিভা।’
তরুণ এই ফুটবলারকে নিয়ে বেশি কিছু বলতে না চাইলেও বার্সেলোনায় তাঁর সম্ভাবনা নিয়ে আশাবাদী ফ্লিক। তাঁর ভাষায়, ‘আমি খুব বেশি কিছু বলতে চাই না। তবে আমার মনে হয়, এই ক্লাবে তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’
গাম্বিয়ায় জন্ম নেওয়া তুনকারা মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে কাতালুনিয়ায় পাড়ি জমান। পরের বছরই বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাজিয়ায় যোগ দেন তিনি। দীর্ঘদিন ধরেই স্প্যানিশ ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ হিসেবে বিবেচনা করা হচ্ছে তাঁকে।
ফ্লিকের আগ্রহের প্রমাণ মিলেছে গত প্রাক-মৌসুমেও। বার্মিংহাম সিটি, উদিনেজে ও এফসি বাসেলের বিপক্ষে ম্যাচে তুনকারাকে খেলিয়েছিলেন বার্সেলোনা কোচ। সম্প্রতি লা লিগায় আতলেতিকো মাদ্রিদ ও আলাভেসের বিপক্ষে ম্যাচে তাঁকে বেঞ্চে রাখা হলেও মাঠে নামার সুযোগ হয়নি।
সব মিলিয়ে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তুনকারা।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন