সংবাদ
সংবাদ

লাহোর কালান্দার্সের নতুন প্রধান কোচ শন টেইট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

লাহোর কালান্দার্সের নতুন প্রধান কোচ শন টেইট

পিএসএলে গত আসরে প্লে-অফে জায়গা করে নিতে পারেনি লাহোর কালান্দার্স। এবার নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে তিনবারের চ্যাম্পিয়ন দলটি। রাসেল ডোমিঙ্গোর স্থলাভিষিক্ত হয়ে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।

চলতি বছরের শুরুতে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) লাহোরের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল টেইটের। সেই সময়ের অভিজ্ঞতা এবং তার কোচিংয়ে ফ্র্যাঞ্চাইজির সন্তুষ্টির ভিত্তিতেই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে লাহোর কালান্দার্স।

প্রধান কোচের দায়িত্বের পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়ন কার্যক্রমেও যুক্ত থাকবেন টেইট। ফ্র্যাঞ্চাইজির বিবৃতিতে বলা হয়েছে, তার কাজের গতি, সুস্পষ্ট পরিকল্পনা এবং পেসারদের কাছ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স বের করে আনার দক্ষতা দলের ড্রেসিংরুমে তাকে সম্মানিত করেছে।

নতুন দায়িত্ব নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন টেইট। তিনি জানান, গায়ানায় জিএসএল চলাকালে লাহোরের সঙ্গে কাজ করে ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী সামিন রানার ভাবনা ও নিজের মূল্যবোধের মধ্যে মিল খুঁজে পেয়েছেন। সেই অভিজ্ঞতাই কোচের দায়িত্ব গ্রহণে তাকে উৎসাহিত করেছে।

দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিসহ লাহোরের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আগে কাজ করেছেন টেইট। পাকিস্তানের পরিবেশ ও ক্রিকেটারদের সম্পর্কেও তার পরিচিতি রয়েছে।

বর্তমানে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গত অক্টোবরে স্বল্পমেয়াদি চুক্তিতে এই পদে যোগ দেন টেইট। নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব নিতে অ্যাশলে নফ সরে দাঁড়ালে তার জায়গায় পাকিস্তানের কোচিং স্টাফে যুক্ত হন টেইট।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কোচিং স্টাফে পরিবর্তনের সময় পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। পরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কাজ করেন। ২০২৫ সালের মে মাসে দুই বছরের চুক্তিতে বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছিলেন টেইট। তবে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সিদ্ধান্তে চলতি বছরের জুনে সেই পদ থেকে পদত্যাগ করেন।

আগামী ১৮ মার্চ শুরু হতে যাচ্ছে পিএসএলের ১২তম আসর। ২ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লাহোর কালান্দার্সের নতুন প্রধান কোচ শন টেইট

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত