তৃণমূল পর্যায় থেকে ভারোত্তোলনের প্রতিভা খুঁজে বের করতে নতুন কুঁড়ি স্পোর্টসের আগামী আসরে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের জন্য নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার সিনিয়র ক্লাব কাপ ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ফেডারেশন প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দিলে স্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
আন্তর্জাতিক পর্যায়ে পদক জয়ের লক্ষ্য সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। তাঁর মতে, শুধু সাফ গেমস নয়, বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেতে হলে তৃণমূল থেকেই প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে হবে। এ জন্য নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় আসরে ভারোত্তোলন অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানান তিনি।
নতুন কুঁড়ি স্পোর্টসে মেয়েদের অংশগ্রহণের পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদের মধ্যে ৫০ হাজার ছিলেন কিশোরী। দ্বিতীয় আসরে মোট ১৬ লাখ ২৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ৭ লাখই ছিল কিশোরী।
এই অংশগ্রহণ অব্যাহত রাখতে মেয়েদের পরিবারকে আরও উৎসাহ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় পর্যায়ের ভারোত্তোলকদের জন্য সরকারি ক্রীড়া ভাতা চালুর বিষয়েও কথা বলেন আমিনুল হক। তিনি জানান, ইতোমধ্যে জাতীয় পর্যায়ের কয়েকজন খেলোয়াড়কে এই সুবিধার আওতায় আনা হয়েছে। যোগ্যতা ও পারফরম্যান্স বিবেচনায় পর্যায়ক্রমে আরও খেলোয়াড়কে ভাতা দেওয়া হবে। ক্রীড়াবিদদের আর্থিক অনিশ্চয়তা কমাতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।
খেলোয়াড়দের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, দেশের ৫০৩টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসার পদ সৃজনের অনুমোদন হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ক্রীড়াবিদদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া স্কুল পর্যায়ে বিভিন্ন খেলায় বিষয়ভিত্তিক কোচ ও ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
আগামী পাঁচ বছরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা জানান আমিনুল হক। একই সঙ্গে উপজেলা পর্যায়ে মাঠ ও স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
ভারোত্তোলনের প্রতিযোগিতা রাজধানীর মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভাগীয় পর্যায়েও লিগ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তাঁর আশা, প্রশিক্ষণের সুযোগ ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন খেলোয়াড় উঠে আসবে। এতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনাও বাড়বে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন