সংবাদ

পত্নীতলায় বাড়ির পাশে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নওগাঁ
প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম

পত্নীতলায় বাড়ির পাশে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের উস্তি গ্রামে হাসান মিয়া (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) ভোরে বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসান মিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হাসান ও হোসাইন দুই ভাই যমজ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে হাসানসহ কয়েকজন স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়েছিলেন। গতকাল বুধবার রাতের কোনো একসময় তারা বাড়িতে ফেরেন। আজ ভোরে গ্রামের শিশুরা মসজিদে কোরআন শিখতে যাওয়ার সময় হাসানের মরদেহ বাড়ির সামনে একটি গাছের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল বলেন, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পত্নীতলায় বাড়ির পাশে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের উস্তি গ্রামে হাসান মিয়া (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) ভোরে বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসান মিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হাসান ও হোসাইন দুই ভাই যমজ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে হাসানসহ কয়েকজন স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়েছিলেন। গতকাল বুধবার রাতের কোনো একসময় তারা বাড়িতে ফেরেন। আজ ভোরে গ্রামের শিশুরা মসজিদে কোরআন শিখতে যাওয়ার সময় হাসানের মরদেহ বাড়ির সামনে একটি গাছের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল বলেন, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত