সংবাদ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। বর্তমানে উদ্ধারকারী দলগুলো জঙ্গল থেকে মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, বৃহস্পতিবার সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে এয়ারবাস এইচ১৩০ (Airbus H130) মডেলের হেলিকপ্টারটি উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শাফি আরও জানান, হেলিকপ্টারটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেটি একটি ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকা। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা হেলিকপ্টারের লেজের অংশের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থার মুখপাত্রের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের সবার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

হেলিকপ্টারটি ‘ম্যাথিউ এয়ার নুসানতারা’ কোম্পানির ছিল এবং সেটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই এলাকাটি ‘চিত্রা মাহকোটা’ নামে একটি পাম তেল উৎপাদনকারী কোম্পানির মালিকানাধীন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। বর্তমানে উদ্ধারকারী দলগুলো জঙ্গল থেকে মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, বৃহস্পতিবার সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে এয়ারবাস এইচ১৩০ (Airbus H130) মডেলের হেলিকপ্টারটি উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শাফি আরও জানান, হেলিকপ্টারটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেটি একটি ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকা। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা হেলিকপ্টারের লেজের অংশের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থার মুখপাত্রের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের সবার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

হেলিকপ্টারটি ‘ম্যাথিউ এয়ার নুসানতারা’ কোম্পানির ছিল এবং সেটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই এলাকাটি ‘চিত্রা মাহকোটা’ নামে একটি পাম তেল উৎপাদনকারী কোম্পানির মালিকানাধীন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত