সংবাদ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা দেওয়া শুরু করছে যুক্তরাষ্ট্র

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:৪১ পিএম

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা দেওয়া শুরু করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ১ জুন থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।”

মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, বাগদত্তা, দত্তক নেওয়া সন্তান, মার্কি নাগরিক বা সেখানে স্থায়ীভাবে বসবাসকারীর পরিবারের সুনির্দিষ্ট সদস্য এবং চাকরির সুবাদে যারা যুক্তরাষ্ট্রে যাবেন, তাদের অভিবাসী ভিসা ক্যাটাগরিতে ফেলা হয়।

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, সব ধরনের অভিবাসী ভিসা দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত হয়েছে।

অভিবাসন নীতিতে পরিবর্তনের অংশ হিসাবে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র সরকার।যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, সেসব দেশকে এই তালিকায় ফেলা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা দেওয়া শুরু করছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ১ জুন থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।”

মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, বাগদত্তা, দত্তক নেওয়া সন্তান, মার্কি নাগরিক বা সেখানে স্থায়ীভাবে বসবাসকারীর পরিবারের সুনির্দিষ্ট সদস্য এবং চাকরির সুবাদে যারা যুক্তরাষ্ট্রে যাবেন, তাদের অভিবাসী ভিসা ক্যাটাগরিতে ফেলা হয়।

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, সব ধরনের অভিবাসী ভিসা দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত হয়েছে।

অভিবাসন নীতিতে পরিবর্তনের অংশ হিসাবে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র সরকার।যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, সেসব দেশকে এই তালিকায় ফেলা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত