সংবাদ

গণমাধ্যমের কাজে অনৈতিক বাধা দিলে ‘জিরো টলারেন্স’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ জুন ২০২৬, ১০:১৯ পিএম

গণমাধ্যমের কাজে অনৈতিক বাধা দিলে ‘জিরো টলারেন্স’

মূলধারার গণমাধ্যমের কার্যক্রমে কোনো ধরনের অনৈতিক বাধা সৃষ্টি হলে তা মোকাবিলায় সরকার ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন ও নিয়ন্ত্রণহীনভাবে কাজ করছে। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ ছাড়া মিথ্যা মামলায় কাউকে কোনো প্রকার হয়রানি করতে দেওয়া হবে না।

সোমবার (১ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

সম্প্রতি রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি ঘটনাটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। এটি স্পষ্ট যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।’

হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। মূলধারার সব গণমাধ্যম যেন নির্বিঘেœ পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে বিষয়ে সরকার পূর্ণ সহযোগিতা করবে।

তথ্যমন্ত্রী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যমের প্রধান কাজই হচ্ছে সমাজের সবকিছু জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা। আর এই অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে মূলধারার সাংবাদিকদের সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব।

মন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে উপস্থিত গণমাধ্যমকর্মীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

গণমাধ্যমের কাজে অনৈতিক বাধা দিলে ‘জিরো টলারেন্স’

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত