সংবাদ

শুভেন্দুর মন্ত্রিসভায় ৩৫ নতুন মুখ, দফতর বণ্টন ঘিরে জল্পনা

দীপক মুখার্জী, কলকাতা
দীপক মুখার্জী, কলকাতা
প্রকাশ: ১ জুন ২০২৬, ০৩:১১ পিএম

শুভেন্দুর মন্ত্রিসভায় ৩৫ নতুন মুখ, দফতর বণ্টন ঘিরে জল্পনা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বড় মন্ত্রিসভা সম্প্রসারণে একসঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সম্প্রসারণ প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করার বার্তা দিচ্ছে।

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে সোমবার একসঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেন। লোকভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন এবং রাজ্যপাল আরএন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান। এর ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১।

পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন—দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, দুধকুমার মণ্ডল, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চ্যাটার্জি, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শরদ্বত মুখার্জি এবং অজয় পোদ্দার।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন—মালতি রাভা রায়, রাজেশ মাহাতো এবং ইন্দ্রনীল খাঁ।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান—জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্ডা, চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, অমিয় কিস্কু, কালিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।

তবে, নতুন মন্ত্রীদের মধ্যে কে কোন দফতরের দায়িত্ব পাবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে রাজনৈতিক মহলে দফতর বণ্টন নিয়ে জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য, এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রথম দফায় তাঁর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন এবং তাঁদের মধ্যে দফতর বণ্টনও সম্পন্ন হয়েছিল।

প্রথম দফার মন্ত্রীদের দফতর ছিল নিম্নরূপ— দিলীপ ঘোষ: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণীসম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দফতর

অগ্নিমিত্রা পাল: নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দফতর

নিশীথ প্রামাণিক: উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া দফতর

ক্ষুদিরাম টুডু: অনগ্রসর শ্রেণি কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দফতর

অশোক কীর্তনীয়া: খাদ্য দফতর

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৃহৎ সম্প্রসারণের মাধ্যমে বিজেপি সরকার প্রশাসনিক পরিসর বাড়ানোর পাশাপাশি সংগঠনগত ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে। তবে বাস্তবে এই মন্ত্রিসভা কতটা কার্যকর হবে এবং দফতর বণ্টনের পর কীভাবে কাজ এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

শুভেন্দুর মন্ত্রিসভায় ৩৫ নতুন মুখ, দফতর বণ্টন ঘিরে জল্পনা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত