সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্তব্য

রাশেদ প্রধানের বাসা ঘেরাও, পিএস জনি আটক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

রাশেদ প্রধানের বাসা ঘেরাও, পিএস জনি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক আক্রমণাত্মক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা।

শুক্রবার জুমার নামাজের পর রাশেদ প্রধানের বাসভবনের সামনে জড়ো হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কয়েক’শ বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ প্রধানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে দুপুরের পর থেকেই তার বাসার সামনে সাধারণ মানুষ রাজনৈতিক কর্মীরা অবস্থান নিতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে উত্তজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দী প্রতিবাদকারীদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তার আচরণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জনি নন্দীকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

অভিযোগ উঠেছে, রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএসজনি নন্দী ইট নিয়ে প্রতিবাদকারীদের আক্রমনের চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গণমাধ্যমকে জানান, রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা অবস্থান নিয়েছিলো। ঘটনার একপর্যায়ে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে হেফাজতে নেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের সংঘাত এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি কয়েকগুণ জোরদার করা হয়েছে। পুরো এলাকাটি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর বেষ্টনীতে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিলেও বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাশেদ প্রধানের বাসা ঘেরাও, পিএস জনি আটক

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত