রাজধানীর দারুস সালাম থানাধীন বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। শুক্রবার ভোরে এই নৃশংস ঘটনাটি ঘটে।
নিহত
শিশুটির মা রাজিয়া খাতুনের
আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে অভিযুক্ত অপূর্বকে
আটক করে পুলিশে সোপর্দ
করে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায়
ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার
বর্ণনা দিয়ে ঢাকা মহানগর
পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম
জাকারিয়া জানান, শুক্রবার ভোরে তিন মাস
বয়সী শিশুটি তার মায়ের পাশে
বিছানায় ঘুমিয়ে ছিলো। হঠাৎ শিশুটি কান্নাকাটি
শুরু করলে উত্তেজিত হয়ে
পড়েন সৎ বাবা অপূর্ব।
একপর্যায়ে
তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হুমকি
দিয়ে বলেন, "বাচ্চার কান্না থামা, নাইলে মাইরালামু।" কিন্তু অবুঝ শিশুটির কান্না
না থামায় অপূর্ব তার মুখ শক্ত
করে চেপে ধরেন। এতে
শিশুটি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ
হারায়।
পুলিশের
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত
শিশুটির নিজের বাবা বর্তমানে একটি
মাদক মামলায় কারাগারে রয়েছেন। স্বামীর অনুপস্থিতিতে সংসার ও জীবনের টানাপোড়েনের
মধ্যে মাত্র এক সপ্তাহ আগে
রাজিয়া খাতুন মাদক ব্যবসায়ী অপূর্বকে
বিয়ে করেন। কিন্তু বিয়ের সপ্তাহ না পেরোতেই নতুন
স্বামীর হাতে প্রাণ দিতে
হলো তার কোলের সন্তানকে।
এই মর্মান্তিক ঘটনায় মা রাজিয়া খাতুন
বাদী হয়ে দারুস সালাম
থানায় একটি হত্যা মামলা
দায়ের করেছেন।
ওসি
এস এম জাকারিয়া আরও
জানান, অভিযুক্ত অপূর্বকে গ্রেফতার করা হয়েছে এবং
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুর
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন