সংবাদ

ঢাকার ১৮টি পেট্রোল পাম্পে উন্মুক্ত হলো ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম

ঢাকার ১৮টি পেট্রোল পাম্পে উন্মুক্ত হলো ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপ

রাজধানীসহ ঢাকা জেলায় মোট ১৮টি পেট্রোল পাম্পে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম বিস্তার করা হচ্ছে। আজ শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও নিম্নোক্ত জেলাসমূহ উন্মুক্ত করা হয়েছে—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো, ময়মনসিংহ।

উল্লেখিত জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ঋঁবষ চধংং ইউ সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

অপরদিকে, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে। 

‘ফুয়েল পাস বিডি’ সিস্টেম বাস্তবায়নে সহযোগিতা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঢাকার ১৮টি পেট্রোল পাম্পে উন্মুক্ত হলো ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীসহ ঢাকা জেলায় মোট ১৮টি পেট্রোল পাম্পে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম বিস্তার করা হচ্ছে। আজ শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও নিম্নোক্ত জেলাসমূহ উন্মুক্ত করা হয়েছে—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো, ময়মনসিংহ।

উল্লেখিত জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ঋঁবষ চধংং ইউ সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

অপরদিকে, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে। 

‘ফুয়েল পাস বিডি’ সিস্টেম বাস্তবায়নে সহযোগিতা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত