সংবাদ

ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তান আহত

জেলা বার্তা পরিবেশক, ভোলা
জেলা বার্তা পরিবেশক, ভোলা
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম

ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তান আহত

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ঘরে ঢুকে নাছিমা বেগম (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার আট বছরের শিশু সন্তানকেও কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত নাছিমা বেগম ওই ইউনিয়নের শরীফ সর্দার বাড়ির প্রবাসী মো. আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নাছিমা তার আট বছরের ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে নাছিমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে শিশুটিকেও কুপিয়ে জখম করা হয়। শনিবার (১৮ এপ্রিল) ভোরে শিশুর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে নাছিমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

আহত শিশুটিকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এলাকায় এ নিয়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তান আহত

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ঘরে ঢুকে নাছিমা বেগম (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার আট বছরের শিশু সন্তানকেও কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত নাছিমা বেগম ওই ইউনিয়নের শরীফ সর্দার বাড়ির প্রবাসী মো. আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নাছিমা তার আট বছরের ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে নাছিমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে শিশুটিকেও কুপিয়ে জখম করা হয়। শনিবার (১৮ এপ্রিল) ভোরে শিশুর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে নাছিমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

আহত শিশুটিকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এলাকায় এ নিয়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত