সংবাদ

পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের প্রাণহানি, আহত ৯

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম

পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের প্রাণহানি, আহত ৯
ছবি : সংবাদ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুরে মাছ ধরা ও গোসল করার সময় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার শিশুসহ আরও নয়জন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সখিপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) ও মিলন মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই সময় তালেব উদ্দিন ও মিলন মিয়া গ্রামের একটি পুকুরে মাছ ধরা ও গোসল করতে নামেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় পুকুরপাড়ে ও আশপাশে থাকা চার শিশুসহ আরও নয়জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত মিলনের চাচাতো ভাই মোস্তফা বলেন, ‘মিলন পুকুরে মাছ ধরতে নেমেছিল। তখন মুষলধারে বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। পুকুরেই তার মৃত্যু হয়। পরে আমরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজ নিয়েছে। স্বজনেরা মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের প্রাণহানি, আহত ৯

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুরে মাছ ধরা ও গোসল করার সময় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার শিশুসহ আরও নয়জন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সখিপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) ও মিলন মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই সময় তালেব উদ্দিন ও মিলন মিয়া গ্রামের একটি পুকুরে মাছ ধরা ও গোসল করতে নামেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় পুকুরপাড়ে ও আশপাশে থাকা চার শিশুসহ আরও নয়জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত মিলনের চাচাতো ভাই মোস্তফা বলেন, ‘মিলন পুকুরে মাছ ধরতে নেমেছিল। তখন মুষলধারে বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। পুকুরেই তার মৃত্যু হয়। পরে আমরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজ নিয়েছে। স্বজনেরা মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত