সংবাদ

তেল ভরতে গিয়ে হঠাৎ বাইকে আগুন, দগ্ধ চালক

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

তেল ভরতে গিয়ে হঠাৎ বাইকে আগুন, দগ্ধ চালক

গৌরনদীতে বোতলজাত তেল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাইকার গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের উত্তর প্রান্তে গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বাইকার একটি মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকার বোতলে করে তেল বহন করছিলেন। পথিমধ্যে গয়নাঘাটা এলাকায় পৌঁছে বোতল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ভোরবেলা হওয়ায় আশপাশে লোকজন কম থাকায় তিনি নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে মোটরসাইকেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে আহত বাইকারের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

‎এ বিষয়ে সচেতন মহল জানিয়েছে, বোতলজাত করে তেল বহন ও ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে। তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

তেল ভরতে গিয়ে হঠাৎ বাইকে আগুন, দগ্ধ চালক

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

গৌরনদীতে বোতলজাত তেল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাইকার গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের উত্তর প্রান্তে গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বাইকার একটি মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকার বোতলে করে তেল বহন করছিলেন। পথিমধ্যে গয়নাঘাটা এলাকায় পৌঁছে বোতল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ভোরবেলা হওয়ায় আশপাশে লোকজন কম থাকায় তিনি নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে মোটরসাইকেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে আহত বাইকারের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

‎এ বিষয়ে সচেতন মহল জানিয়েছে, বোতলজাত করে তেল বহন ও ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে। তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত