সংবাদ

মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ যুবক গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ আবু তাহের (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবু তাহের সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের ফজলুল হকের ছেলে। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের আখালিয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৭০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আখালিয়া দক্ষিণপাড়া এলাকায় রুস্তম আলী নামে এক ব্যক্তির ঘরে অভিযান চালায়। সেখান থেকে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ আবু তাহেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল ও নূর মোহাম্মদ নামে তার আরও দুই সহযোগী পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আবু তাহের পুলিশকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। পালিয়ে যাওয়া অপর দুজনও তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, বিয়ারের এই বিশাল চালানটি অবৈধভাবে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

নরসিংদীর মাধবদীতে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ আবু তাহের (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবু তাহের সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের ফজলুল হকের ছেলে। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের আখালিয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৭০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আখালিয়া দক্ষিণপাড়া এলাকায় রুস্তম আলী নামে এক ব্যক্তির ঘরে অভিযান চালায়। সেখান থেকে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ আবু তাহেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল ও নূর মোহাম্মদ নামে তার আরও দুই সহযোগী পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আবু তাহের পুলিশকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। পালিয়ে যাওয়া অপর দুজনও তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, বিয়ারের এই বিশাল চালানটি অবৈধভাবে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত