সংবাদ

কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি : সংবাদ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। রোববার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর পৌনে পাঁচটার দিকে আতিকুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। প্রথমে তাকে আটক করা হয় এবং পরে বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তার শোয়ার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আতিকুর ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, জব্দকৃত মাদকসহ আসামিকে থানায় সোপর্দ করেছে র‍্যাব। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। রোববার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর পৌনে পাঁচটার দিকে আতিকুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। প্রথমে তাকে আটক করা হয় এবং পরে বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তার শোয়ার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আতিকুর ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, জব্দকৃত মাদকসহ আসামিকে থানায় সোপর্দ করেছে র‍্যাব। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত