টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
নিহত শ্রমিকেরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার হাসমত (২০) ও আশরাফ (৩০)। তারা একটি প্রতিষ্ঠানের অধীনে ওই এলাকায় সড়ক সংস্কারের কাজে নিয়োজিত ছিলেন।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
নিহত শ্রমিকেরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার হাসমত (২০) ও আশরাফ (৩০)। তারা একটি প্রতিষ্ঠানের অধীনে ওই এলাকায় সড়ক সংস্কারের কাজে নিয়োজিত ছিলেন।

আপনার মতামত লিখুন