সংবাদ

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে সুন্দরবনের হরিণ

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে সুন্দরবনের হরিণ
বাগেরহাটের শরণখোলায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে আসা চিত্রল হরিণটি উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত করা হচ্ছে। ছবি : সংবাদ

বাগেরহাটের শরণখোলায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণ উদ্ধার করেছে গ্রামবাসী। পরে বন বিভাগ হরিণটিকে সুন্দরবনের অভ্যন্তরে অবমুক্ত করে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের পুকুরপাড়ে একটি চিত্রল হরিণ দেখতে পান স্থানীয় লোকজন। বাঘের তাড়া খেয়ে জীবন বাঁচাতে হরিণটি নদী পার হয়ে সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। 

পরে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, উদ্ধার করা হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। প্রাণীটি সুস্থ ছিল। উদ্ধারের পর সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, লোকালয় থেকে উদ্ধার করা হরিণটিকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের গহিনে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। বন সংলগ্ন এলাকায় বন্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বন রক্ষী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে সুন্দরবনের হরিণ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণ উদ্ধার করেছে গ্রামবাসী। পরে বন বিভাগ হরিণটিকে সুন্দরবনের অভ্যন্তরে অবমুক্ত করে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের পুকুরপাড়ে একটি চিত্রল হরিণ দেখতে পান স্থানীয় লোকজন। বাঘের তাড়া খেয়ে জীবন বাঁচাতে হরিণটি নদী পার হয়ে সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। 

পরে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, উদ্ধার করা হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। প্রাণীটি সুস্থ ছিল। উদ্ধারের পর সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, লোকালয় থেকে উদ্ধার করা হরিণটিকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের গহিনে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। বন সংলগ্ন এলাকায় বন্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বন রক্ষী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত