রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার হাসপাতালের এক চিকিৎসককে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার পুরানো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ভবনের পেছনের গলিতে তাকে ছুরিকাঘাত করা হয় বলে বনানী থানা পুলিশ জানিয়েছে।
ওই চিকিৎসকের
নাম ডা. আহমদ হোসেন। তিনি জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালকের দায়িত্বে রয়েছেন। ছুরি হামলার পর
তাকে ওই হাসপাতালেই ভর্তি
করা হয়েছে।
বনানী
থানার পরিদর্শক মঈন উদ্দিন সাংবাদিকদেরকে
বলেন, “কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন
ওই চিকিৎসক। এ সময় নাম না জানা
দুই-তিনজন তার ডান হাত
ও পিঠে ছুরিকাঘাত করে
পালিয়ে যায়।”
আহত
চিকিৎসকের বরাতে পুলিশ বলছে, বেশ কিছুদিন ধরে
একটি বিদেশি নম্বর থেকে ‘টেন্ডার দেওয়ার জন্য হুমকি’ দেওয়া
হচ্ছিল। সেই হুমকির সঙ্গে
ছুরিকাঘাতে হামলার ঘটনার যোগসূত্র আছে কিনা, সেটি
খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন