সংবাদ

প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

প্রায় দু’মাস পর আকাশীমা পুনরায় খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের উপাসাগরীয় অঞ্চলের এই তেলসমৃদ্ধ দেশটি। কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা জানিয়েছে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আকাশসীমা খুলে দেয় দেশটি।

এদিকে, কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংস্থার মহাপরিচালক হামৌদ মুবারক দেশের আকাশসীমা খুলে দেওয়ার প্রসঙ্গে বলেন, “আঞ্চলিক পরিস্থিতিগত কারণে গত ২৮ ফেব্রুয়ারি আমরা কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছিলাম। আজ তা আবার খুলে দেওয়া হলো। শিগগিরই বিমানবন্দর তার পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরে যাবে। আমাদের আজকের এই পদক্ষেপটি হলো সেই পর্যায়ে যাওয়ার সুচিন্তিত এবং প্রথম পদক্ষেপ।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল কুয়েত।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

প্রায় দু’মাস পর আকাশীমা পুনরায় খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের উপাসাগরীয় অঞ্চলের এই তেলসমৃদ্ধ দেশটি। কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা জানিয়েছে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আকাশসীমা খুলে দেয় দেশটি।

এদিকে, কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংস্থার মহাপরিচালক হামৌদ মুবারক দেশের আকাশসীমা খুলে দেওয়ার প্রসঙ্গে বলেন, “আঞ্চলিক পরিস্থিতিগত কারণে গত ২৮ ফেব্রুয়ারি আমরা কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছিলাম। আজ তা আবার খুলে দেওয়া হলো। শিগগিরই বিমানবন্দর তার পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরে যাবে। আমাদের আজকের এই পদক্ষেপটি হলো সেই পর্যায়ে যাওয়ার সুচিন্তিত এবং প্রথম পদক্ষেপ।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল কুয়েত।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত