সংবাদ

বিষাক্ত আম বাজারজাত করার চেষ্টা নস্যাৎ, কালীগঞ্জে বড় চালান জব্দ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

বিষাক্ত আম বাজারজাত করার চেষ্টা নস্যাৎ, কালীগঞ্জে বড় চালান জব্দ
সাতক্ষীরার কালীগঞ্জে জব্দ করা রাসায়নিক মিশ্রিত আম জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার বিকেলে ট্রাকের নিচে পিষ্ট করে বিনষ্ট করা হয়। ছবি : সংবাদ

সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত বিপুল পরিমাণ অপরিপক্ব আম জব্দ করেছে যৌথ বাহিনী। পরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব আম ট্রাকের নিচে পিষ্ট করে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুইলপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান আটক করা হয়। ওই পিকআপ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট (প্রায় ৩ হাজার ৩৬০ কেজি) অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়।

এ সময় আম পরিবহনের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান শেষে জব্দকৃত আমগুলো শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ট্রাকের নিচে চাপা দিয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অসাধু উপায়ে অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

বিষাক্ত আম বাজারজাত করার চেষ্টা নস্যাৎ, কালীগঞ্জে বড় চালান জব্দ

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত বিপুল পরিমাণ অপরিপক্ব আম জব্দ করেছে যৌথ বাহিনী। পরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব আম ট্রাকের নিচে পিষ্ট করে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুইলপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান আটক করা হয়। ওই পিকআপ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট (প্রায় ৩ হাজার ৩৬০ কেজি) অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়।

এ সময় আম পরিবহনের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান শেষে জব্দকৃত আমগুলো শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ট্রাকের নিচে চাপা দিয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অসাধু উপায়ে অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত