দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সীমান্ত শহর যশোরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, নতুন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে সড়কপথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে আকাশপথে যশোর পৌঁছাবেন।
যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই শার্শা উপজেলার ঐতিহাসিক 'উলশী খাল' পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।
দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সফরের মূল আকর্ষণ হিসেবে বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যশোর শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় বিমানযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন