সংবাদ

একদিনে ১৫ অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে রদবদল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম

 একদিনে ১৫ অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে রদবদল
জনপ্রশাসন।

১৫ অধিদপ্তর ও সংস্থায় শীর্ষ পদে বদল এনেছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। খাদ্য অধিদপ্তর, এনটিআরসিএ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, পরিবেশ অধিদপ্তরসহ মোট ১৫টি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে। এসব পদে নিয়োগ পাওয়া কর্মকর্তারা সবাই অতিরিক্ত সচিব পর্যায়ের।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান নিয়োগ পেয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আবদুল হাইকে এনটিআরসিএর চেয়ারম্যান করা হয়েছে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক পদে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আবদুল্লাহ আল-মামুন দায়িত্ব পেয়েছেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান নিয়োগ পেয়েছেন। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজা, পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক পদে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান দায়িত্ব পাচ্ছেন।

এ ছাড়া জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক হচ্ছেন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান নিয়োগ পেয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হচ্ছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল পদে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদ নিয়োগ পেয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেন। আর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

একদিনে ১৫ অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে রদবদল

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত