সংবাদ

সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা, অপরিপক্ব আম পাড়লে ব্যবস্থা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম

সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা, অপরিপক্ব আম পাড়লে ব্যবস্থা
ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় চলতি মৌসুমে গাছ থেকে আম সংগ্রহের সময়সূচি বা ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ মে থেকে বাগানমালিক ও চাষিরা পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়তে পারবেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার আম সংগ্রহের এই সময়সূচি ঘোষণা করেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম সংগ্রহের মাধ্যমে শুরু হবে এ বছরের আম পাড়া উৎসব। এরপর ১৫ মে থেকে হিমসাগর ও ক্ষীরশাপাতি, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, ‘চাষিদের দাবির মুখে এবার ল্যাংড়া ও আম্রপালি আম সংগ্রহের সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে আমগুলো পুরোপুরি পরিপক্ব হয়ে যাবে।’ 

তিনি আরও সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের আগে অপরিপক্ব আম পেড়ে বাজারজাত করার চেষ্টা করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মাঠপর্যায়ে নিয়মিত প্রশাসনিক নজরদারি থাকবে।

সভায় অন্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আমচাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ কৃষি কর্মকর্তা ও চাষি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার আম বিদেশে রপ্তানিযোগ্য ও গুণগত মানে অনন্য হওয়ায় প্রতিবছরই নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতে জেলা প্রশাসন এভাবে সময়সূচি নির্ধারণ করে দেয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা, অপরিপক্ব আম পাড়লে ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সাতক্ষীরায় চলতি মৌসুমে গাছ থেকে আম সংগ্রহের সময়সূচি বা ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ মে থেকে বাগানমালিক ও চাষিরা পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়তে পারবেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার আম সংগ্রহের এই সময়সূচি ঘোষণা করেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম সংগ্রহের মাধ্যমে শুরু হবে এ বছরের আম পাড়া উৎসব। এরপর ১৫ মে থেকে হিমসাগর ও ক্ষীরশাপাতি, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, ‘চাষিদের দাবির মুখে এবার ল্যাংড়া ও আম্রপালি আম সংগ্রহের সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে আমগুলো পুরোপুরি পরিপক্ব হয়ে যাবে।’ 

তিনি আরও সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের আগে অপরিপক্ব আম পেড়ে বাজারজাত করার চেষ্টা করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মাঠপর্যায়ে নিয়মিত প্রশাসনিক নজরদারি থাকবে।

সভায় অন্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আমচাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ কৃষি কর্মকর্তা ও চাষি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার আম বিদেশে রপ্তানিযোগ্য ও গুণগত মানে অনন্য হওয়ায় প্রতিবছরই নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতে জেলা প্রশাসন এভাবে সময়সূচি নির্ধারণ করে দেয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত