সংবাদ

সংসদে প্রধানমন্ত্রী

জরুরি সেবায় জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

জরুরি সেবায় জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

​র‌বিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি জরুরি সেবার গুরুত্ব বিবেচনা করে সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়টি ব্যাখ্যা করেন।
​মনিরুল হক চৌধুরীর উদ্বেগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, "সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে; পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর থেকে জ্বালানি তেলের যে সীমাবদ্ধতা ছিল তা সরিয়ে নেওয়া হয়েছে।"
​প্রধানমন্ত্রী আরও জানান, জননিরাপত্তা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে।
তিনি বলেন, "দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।" এর ফলে জরুরি সেবা প্রদানকারী যানবাহনগুলো এখন থেকে কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

জরুরি সেবায় জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

​র‌বিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি জরুরি সেবার গুরুত্ব বিবেচনা করে সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়টি ব্যাখ্যা করেন।
​মনিরুল হক চৌধুরীর উদ্বেগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, "সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে; পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর থেকে জ্বালানি তেলের যে সীমাবদ্ধতা ছিল তা সরিয়ে নেওয়া হয়েছে।"
​প্রধানমন্ত্রী আরও জানান, জননিরাপত্তা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে।
তিনি বলেন, "দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।" এর ফলে জরুরি সেবা প্রদানকারী যানবাহনগুলো এখন থেকে কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত