ইরানের সঙ্গে চলমান সংঘাত ও উত্তেজনা নিয়ে বড় ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত জয়ী হবে যুক্তরাষ্ট্রই।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে
তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান চাইলে এখনো আলোচনার টেবিলে
ফিরতে পারে। তেহরানের জন্য যুক্তরাষ্ট্রের যোগাযোগের পথ খোলা রয়েছে। তবে তিনি একটি
নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতের আলোচনা হয়তো সরাসরি বৈঠকের পরিবর্তে
টেলিফোনের মাধ্যমেই সম্পন্ন হতে পারে।
ইরানি আলোচকদের নিয়ে ট্রাম্পের মন্তব্য, "ইরানের আলোচকদের
মধ্যে কেউ কেউ বেশ যুক্তিসঙ্গত, তবে সবাই নন।" তা সত্ত্বেও তিনি আশা করেন যে,
তেহরান শেষ পর্যন্ত একটি বিচক্ষণ ও সঠিক সিদ্ধান্ত নেবে। এই সম্ভাব্য আলোচনায় ইরানের
পারমাণবিক কর্মসূচিই প্রধান গুরুত্ব পাবে বলে তিনি পরিষ্কার জানিয়ে দেন।
আন্তর্জাতিক রাজনীতির আলাপকালে ট্রাম্প দক্ষিণ এশিয়ার পরিস্থিতি
নিয়েও কথা বলেন। তিনি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তাদের ‘চমৎকার’
ও ‘সম্মানযোগ্য’ বলে অভিহিত করেন। পাশাপাশি ভারত-পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে দাবি
করেন, সেখানে ১১টি বিমান ভূপাতিত করা হয়েছে।
ওয়াশিংটনে ঘটে যাওয়া সাম্প্রতিক বন্দুক হামলা নিয়ে প্রেসিডেন্ট
জানান, হামলাকারী মানসিকভাবে বিপর্যস্ত ছিল এবং তার পরিবার বিষয়টি আগে থেকেই জানত।
হামলাকারীর ম্যানিফেস্টো বিশ্লেষণ করে একে একটি অসুস্থ ব্যক্তির কাজ বলে উল্লেখ করেন
তিনি। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের বিপদ এড়ানো গেছে এবং হামলাকারীকে
নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন