সংবাদ

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে যশোর বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

যশোর পৌঁছেই প্রধানমন্ত্রী সড়কপথে শার্শা উপজেলার উলাশীর উদ্দেশে রওনা হন। তার আজকের কর্মসূচির মধ্যে রয়েছে:

  • উলাশী খাল পুনঃখনন: বেলা সাড়ে ১১টায় উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে ভাষণ দেবেন।
  • মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর: দুপুর সোয়া একটায় যশোর শহরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যাবিশিষ্ট 'যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
  • ঐতিহ্যবাহী লাইব্রেরি পরিদর্শন: বেলা দেড়টায় তিনি যশোরের পৌনে দুই শ বছরের প্রাচীন প্রতিষ্ঠান 'যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি' পরিদর্শন করবেন।
  • বিশাল জনসভা: সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর বিকেল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই যশোরে প্রথম সফর। তবে গত তিন মাসের মধ্যে তিনি দ্বিতীয়বারের মতো যশোরে এলেন; এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা যশোর জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সফর শেষে আজ রাত ৮টায় বিমানযোগে তার ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত