সংবাদ

‘দাদাগিরি’তে সৌরভের জায়গায় কি তবে দেব?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম

‘দাদাগিরি’তে সৌরভের জায়গায় কি তবে দেব?

ওপার বাংলার তুমুল জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’ ফিরছে নতুন সিজন নিয়ে। তবে এবারের আসর নিয়ে দানা বেঁধেছে বড় এক রহস্য— কে থাকছেন সঞ্চালকের আসনে? ২০০৯ সাল থেকে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শো মানেই ছিল ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলী। তবে এবার সেই সিংহাসনে অভিনেতা ও সাংসদ দেবের বসার গুঞ্জন এখন তুঙ্গে।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সৌরভ গাঙ্গুলী দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে জি বাংলা ছেড়ে অন্য চ্যানেলে যুক্ত হয়েছেন। এরপর থেকেই সঞ্চালক হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ কিংবা লিয়েন্ডার পেজের নাম আসলেও বর্তমানে সবচেয়ে বেশি জোরালো আলোচনা চলছে দেবকে নিয়ে।

ভারতীয় একাধিক গণমাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করার পর এবার মুখ খুলেছেন খোদ সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, “শুনলাম দেব সঞ্চালনা করবে। ও নিজের স্টাইলে করবে। সবারই নিজস্ব একটা স্টাইল আছে। দেবের জন্য আমার শুভকামনা রইল। আশা করছি ও নতুন কিছু করবে।” সৌরভের এমন মন্তব্য এই জল্পনার পালে আরও হাওয়া দিয়েছে।

দেব বর্তমানে টালিউডের শীর্ষ তারকাদের একজন। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি এবার তিনি হাত দিচ্ছেন পরিচালনায়। তার নতুন ছবি ‘দেশু ৭’-এর শুটিং শুরু হতে যাচ্ছে জুন মাস থেকে, যেখানে সপ্তমবারের মতো জুটি বাঁধবেন শুভশ্রী গাঙ্গুলীর সাথে। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা শুটিং শিডিউল থাকলেও, এর ফাঁকেই কি দেব ‘দাদাগিরি’র জন্য সময় দেবেন? এটিই এখন বড় প্রশ্ন।

উল্লেখ্য, ‘দাদাগিরি’র ইতিহাসে এর আগে শুধুমাত্র তৃতীয় সিজনে সৌরভের বদলে মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল। তবে দর্শকদের চাপে চতুর্থ সিজন থেকেই ফিরতে হয়েছিল মহারাজকে। এবার দেবের মতো জনপ্রিয় কাউকে নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ নতুন চমক দেবে কি না, তা নিয়ে এখনও জি বাংলা বা দেব কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

‘দাদাগিরি’তে সৌরভের জায়গায় কি তবে দেব?

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত