সংবাদ

সিলেট সীমান্তে এক বছরে ২৭৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

আকাশ চৌধুরী, সিলেট
আকাশ চৌধুরী, সিলেট
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম

সিলেট সীমান্তে এক বছরে ২৭৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সিলেট সীমান্তে চোরাচালান রোধে রেকর্ড সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গত এক বছরে এই ব্যাটালিয়ন বিভিন্ন অভিযানে প্রায় ২৭৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। বিজিবি বলছে, গত অন্তত পাঁচ বছরের মধ্যে সিলেটে এক বছরে ৫০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালান পণ্য আগে কখনো উদ্ধার হয়নি।

৪৮ বিজিবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে এই ব্যাটালিয়ন মোট ২৭৫ কোটি ৭১ লাখ ৬০ হাজার ৬৩৪ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১২ হাজার ৯৪৩ বোতল মদ, ৩ হাজার ৪৯ বোতল বিয়ার, ২ হাজার ৩৮৮ বোতল ফেনসিডিল, ৬০ হাজার ১১৪ কেজি গাঁজা এবং ১ হাজার ১৭৫টি ইয়াবা বড়ি। মাদক সংক্রান্ত এসব ঘটনায় আটক করা হয়েছে ১২ জনকে। এছাড়া অভিযানে ২৫০ গ্রাম বিস্ফোরক ও ২টি ডেটোনেটর উদ্ধারের পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৩৯ জনকে আটক করে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, চোরাচালান পণ্য ও বিস্ফোরক উদ্ধার এবং মানব পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এটি বিজিবির চলমান সাফল্যের একটি অংশ।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক আরও বলেন, ‘বিজিবি সর্বদা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্ত অপরাধ দমনে কাজ করছে। সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বিক সুরক্ষা জোরদার করাই আমাদের মূল লক্ষ্য। জনগণের সহযোগিতা ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার মাধ্যমে এসব অপরাধ আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। ভবিষ্যতেও ৪৮ বিজিবি নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সিলেট সীমান্তে এক বছরে ২৭৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত