সংবাদ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াইয়ে টস জিতেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। অর্থাৎ, কিউইদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। তার অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে মাত্র পাঁচটি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটারের জন্য এটি একটি বড় পরীক্ষা।

বাংলাদেশ দলে নিয়মিত মুখগুলোর ওপরই আস্থা রাখা হয়েছে। বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে তিন পেসার শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও রিপন মণ্ডলের সঙ্গে স্পিন আক্রমণে রয়েছেন শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন। ব্যাটিংয়ে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে দেখা যাবে তানজিদ হাসানকে।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড একাদশ
টিম রবিনসন, কেটিন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথিউ ফিশার ও বেন লিস্টার। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত