ময়মনসিংহের কোতোয়ালীতে পাওনা মাত্র ৫০০ টাকা চাওয়ায় নূরজাহান (৬০) নামে এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত ২ মে দিবাগত
রাতে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকার একটি ভাড়া বাসা
থেকে তাকে গ্রেফতার করা
হয়। গ্রেফতারের পর রনি মিয়াকে
আদালতে সোপর্দ করা হলে সে
হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
প্রদান করে।
পিবিআই
হেডকোয়ার্টার্স ও স্থানীয় সূত্রে
জানা যায়, গত ৩০
জানুয়ারি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মীরকান্দাপাড়া গ্রাম থেকে নূরজাহান বেগমের
মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার
দিন নূরজাহানকে বাড়িতে দেখতে না পেয়ে স্বজনরা
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক
পর্যায়ে ওই বৃদ্ধার মেয়ের
জামাই রান্নাঘরের পাশে নূরজাহানের নিথর
দেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য পাঠায়। এই
ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে
অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা
দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই ময়মনসিংহ
জেলা শাখা।
তদন্ত
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায়
ঘটনার মূল রহস্য উদ্ঘাটন
করা হয়। গ্রেফতার রনি
মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে
জানায়, নিহত নূরজাহান তার
কাছে পাওনা ৫০০ টাকা চেয়েছিলেন।
এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে
বাকবিতণ্ডা হয় এবং এক
পর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে
ওই বৃদ্ধাকে হত্যা করে পালিয়ে যায়।
অভিযানকালে পিবিআই হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও জব্দ করেছে। বর্তমানে
আদালতের নির্দেশে ঘাতক রনি মিয়াকে
কারাগারে পাঠানো হয়েছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন