বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল কোর্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রবিবার (৩ মে) প্রধান বিচারপতির নির্দেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহে প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।"
এর আগে দুপুরে সুপ্রীম কোর্ট আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে ভার্চুয়াল কোর্টের কার্যক্রমও স্থগিত করা হয়।
প্রথম জারি করা ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রীম কোর্ট আপিল বিভাগের (চেম্বার আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার পরিচালিত ভার্চুয়াল কোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ অনলাইনে (ভার্চুয়ালি) অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে আদালত তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং হাইকোর্ট বিভাগে জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুইদিন হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি আদালত পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ২১ এপ্রিল থেকে আন্দোলন করেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কালো পতাকা মিছিলসহ বিক্ষোভ-সমাবেশে আইনজীবীরা এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন