সংবাদ

অদম্য আরিফ

প্রতিবন্ধকতা হার মানল ইচ্ছাশক্তির কাছে

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৭:৪৮ পিএম

প্রতিবন্ধকতা হার মানল ইচ্ছাশক্তির কাছে
মানিকগঞ্জের বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শ্রুতি লেখকের সহায়তায় এসএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য মেধাবী আরিফ মোল্লা। ছবি : সংবাদ

শারীরিক ও মানসিক নানা প্রতিকূলতা থাকলেও দমে যায়নি ১৭ বছর বয়সী কিশোর আরিফ মোল্লা। বুদ্ধিপ্রতিবন্ধী এই কিশোর এখন স্বপ্ন দেখছে শিক্ষার আলোয় নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের। এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শ্রুতি লেখকের সহায়তায় অংশ নিয়ে অদম্য সাহসের পরিচয় দিচ্ছে সে।

আরিফ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ নয়াপাড়া গ্রামের খোরশেদ মোল্লার ছেলে। সে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয় কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ‘সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি’ ট্রেড থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। তার এই লড়াকু মানসিকতা স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, অত্যন্ত একাগ্রতার সঙ্গে পরীক্ষা দিচ্ছে আরিফ। তার হয়ে উত্তরপত্রে লিখে দিচ্ছে হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামিম।

হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, ‘আরিফ মোল্লা একজন অদম্য সাহসী ছেলে। বুদ্ধিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ আমাদের মুগ্ধ করে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব আছালত জামান খান বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের যথাযথ অনুমতি নিয়েই শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে আরিফ। বোর্ডের নীতিমালা অনুযায়ী তাকে প্রতি ঘণ্টায় ১৫ মিনিট করে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। পরীক্ষার পরিবেশ ও নিয়ম রক্ষায় কেন্দ্র কর্তৃপক্ষ তাকে সব ধরনের সহযোগিতা করছে।

আরিফ মোল্লা বিশ্বাস করে, শিক্ষা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে তার জীবনের দারিদ্র্য ও প্রতিবন্ধকতা জয় করে সমাজের মূলধারায় অবদান রাখতে পারবে। তার এই অনুপ্রেরণামূলক পথচলা অনেক পিছিয়ে পড়া শিক্ষার্থীর জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন শিক্ষকেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

প্রতিবন্ধকতা হার মানল ইচ্ছাশক্তির কাছে

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত