নওগাঁর সাপাহার বাজারে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে আরসিসি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১০টায় উপজেলার ‘হাটবাজার উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই নির্মাণকাজের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের দীর্ঘদিনের দাবি ছিল এই সড়কটি সংস্কারের। বাজার এলাকার সড়কটির বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। আরসিসি সড়কটি নির্মিত হলে বাজার এলাকায় যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, হাটবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৫০ লাখ ৭১ হাজার ৮০৯ টাকা ব্যয়ে এই আরসিসি সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজটির তদারকিতে রয়েছে সাপাহার উপজেলা পরিষদ।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সড়কটি নিয়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কটি ভাঙাচোরা থাকায় বর্ষাকালে পণ্য পরিবহনে অনেক সমস্যা হতো। নতুন সড়কটি নির্মিত হলে সেই ভোগান্তি আর থাকবে না। তারা দ্রুত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার দাবি জানান।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন