সংবাদ

লৌহজংয়ে ৪২০টি ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ৮ মে ২০২৬, ০৩:৪২ পিএম

লৌহজংয়ে ৪২০টি ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
৪২০টি ইয়াবাসহ গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪২০টি ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালিমান্দ্রা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার ফইনপুর গ্রামের মো. নুরুজ্জামান (৪২) ও পাউসার গ্রামের মো. রাশেদ খান (৩০)।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাতটার দিকে গোয়ালিমান্দ্রা এলাকায় রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে ৪২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৮ মে ২০২৬

লৌহজংয়ে ৪২০টি ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪২০টি ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালিমান্দ্রা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজদিখান উপজেলার ফইনপুর গ্রামের মো. নুরুজ্জামান (৪২) ও পাউসার গ্রামের মো. রাশেদ খান (৩০)।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাতটার দিকে গোয়ালিমান্দ্রা এলাকায় রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে ৪২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত