নরসিংদীর পলাশ উপজেলার ‘দুরন্ত পলাশ’ ফেসবুক গ্রুপের চিফ অ্যাডমিন মাসুদুল ইসলাম রানাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসউদুল ইসলাম রানা একটি প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাসুদুল রানা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলায় এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ছিল। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানি করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হবে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন